1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

নোয়াখালীতে প্রকাশ্যে গাঁজা ও ইয়াবা সেবনের দায়ে ৩ যুবকের কারাদন্ড

  • Update Time : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ২৩০ Time View

 

 

ডি জেড নিউজ ২৪ ডেস্কঃ

নোয়াখালীর সদর উপজেলায় মাদক সেবনের দায়ে ৩ যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় তাদের কাছ থেকে ৩৭ পিস ইয়াবা ও ৫৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

 

 

বুধবার (৫ নভেম্বর) রাতে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুকসুদুস সালেহীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন। এর আগে, একই দিন বিকেলে উপজেলার ইসলামগঞ্জ বাজার ও দক্ষিণ হাউজিং এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

 

কারাদণ্ডপ্রাপ্তরা হলোঃ উপজেলার নোয়ান্নই ইউনিয়নের নুরুল আমিনের ছেলে মোঃ রাহাত (২২) কৃষ্ণরামপুর এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে মোঃ জাবেদ (৩৬) ও মৃত নজরুল ইসলামের ছেলে মোঃ বেলাল হোসেন (৩৪)।

 

 

নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, বুধবার বিকেলে উপজেলার ইসলামগঞ্জ বাজার ও দক্ষিণ হাউজিং এলাকায় অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সেখানে প্রকাশ্যে গাঁজা সেবনের সময় ওই তিন যুবককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৩ আসামিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড ও নগদ অর্থদন্ড প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই