1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ২২৯ Time View

 

 

আল আমিন, জয়পুরহাটঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা সদরের এলাকায় স্থানীয় সংগঠনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জয়পুরহাট-১ আসনের ধানের শীষ প্রতীক মনোনীত প্রার্থী মোঃ মাসুদ রানা প্রধান। এ ছাড়া উপস্থিত ছিলেন পাঁচবিবি থানা বিএনপির সভাপতি মোঃ সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, বালিঘাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম মেম্বার, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন, সাবেক ভিপি ছাত্রনেতা মোঃ সাইফুল ইসলাম পিন্টু, থানা কৃষক দলের আহ্বায়ক রাহিদ হোসেন, থানা ছাত্রদলের সভাপতি মোঃ ফয়সাল হোসেন আপেল, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাব্বিউল ইসলাম রকি, থানা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ জনাবুর রহমান জনি এবং বালিঘাটা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও সাবেক পল্লী বিদ্যুৎ পরিচালক মোঃ রেজাউল করিম মাস্টার।

 

 

এ ছাড়াও উপস্থিত ছিলেন কুসুম্বা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান ফিজু, সাধারণ সম্পাদক আঃ মতিন মাস্টার, স্বেচ্ছাসেবক দলের উপজেলা আহ্বায়ক মোঃ নুরুজ্জামান, কুসুম্বা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মিজানুর রহমান, কুসুম্বা ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মোঃ গোলাম মাওলা এবং কৃষক দলের সদস্য সচিব মোঃ জুয়েল।

 

 

আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন, এ দিনটি বাংলাদেশের রাজনীতিতে বিশেষ তাৎপর্য বহন করে। বক্তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
পরে দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি এবং সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, সুধীজনসহ বিভিন্ন শ্রেণি–পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই