1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

ইসলামী পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, একবার আমাদের পরীক্ষা করুন বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বিজয়ী করুন–আনোয়ার হোসেল মোল্লা

  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ২২২ Time View

 

মোঃ মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জঃ

প্রতিনিধি, প্রতিবেদক নারায়ণগঞ্জের তারাবো পৌরসভায় ইসলামী পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে এক দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত। আজ সোমবার ১০ নভেম্বর ২০২৫ সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত খাদুন হাজী আয়েত আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে রোগীদের বিভিন্ন রোগের বিনামূল্যে চিকিৎসা করা হয়েছে। সকাল ৮টায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জনাব আনোয়ার হোসেল মোল্লা বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাঃ সালিমা আখতার জাহান সুপারিন্টেন্ডেন্ট ইসলামী ব্যাংক হাসপাতাল মুগদা ঢাকা এডভোকেট ইসরাফিল হোসেল এডিশনাল পিপি নারায়ণগঞ্জ জজ কোর্ট ও অত্র সংগঠনের উপদেষ্টা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খন্দকার মোঃ আল-আমিন সভাপতি ইসলামী পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদ তারাবো পৌরসভা। এবং সঞ্চালনা করেন, এডভোকেট আয়নাল হক সেক্রেটারি একই সংগঠন।
চিকিৎসা সেবা ক্যাম্পে গাইনী মেডিসিন ও শিশু রোগের চিকিৎসার পাশাপাশি ব্লাড গ্রুপিং ও ডায়াবেটিস পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করা হয়। চিকিৎসা প্রদান করেন দেশের স্বনামধন্য বিশেষজ্ঞ ডাঃ আজরিনা আফরিন গাইনী বিশেষজ্ঞ এমবিবিএস এমএস সহকারী অধ্যাপক মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল কনসালটেন্ট ইসলামী ব্যাংক হাসপাতাল। ডাঃ নাইমা রহমান শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ এমবিবিএস এমডি কনসালটেন্ট সরকারি কর্মচারী হাসপাতাল ঢাকা। ডাঃ মোঃ গোলাম কিবরীয়া মেডিসিন বিশেষজ্ঞ এমবিবিএস সিসিডি পিজিটি ঢাকা মেডিকেল কলেজ মেডিকেল অফিসার ইসলামী ব্যাংক হাসপাতাল মুগদা।

 

 

প্রধান অতিথি জনাব আনোয়ার হোসেল মোল্লা বলেন সম্মানিত সুধী মণ্ডলী আজ আমরা চিকিৎসা প্রদান করছি এটি কোনো সম্মানের চিকিৎসা নয় স্বাধীনতার ৫৪ বছর পরও সাধারণ মানুষ কেন এমনভাবে চিকিৎসা নিতে হচ্ছে তা ভাবার বিষয়। আমাদের দেশের সম্পদ কম নয় কিন্তু সঠিক ব্যবহার হয়নি যারা এতদিন ক্ষমতায় ছিল তারা দেশটাকে লুটেপুটে খেয়েছে, বিদেশে বাড়িঘর বানিয়েছে ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে সেকেন্ড হোম তৈরি করেছে।

 

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি ইনশাল্লাহ ক্ষমতায় আসে এই পরিস্থিতি বদলে যাবে জনগণের নাগরিক অধিকার হিসেবে সরকারিভাবে চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে এছাড়া এই অঞ্চলে একটি অত্যাধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল গড়ে তোলা হবে যাতে মানুষ সম্মানের সঙ্গে চিকিৎসা পায় পাশাপাশি বেকারত্ব দূরীকরণ কর্মসংস্থান সৃষ্টি ও সন্ত্রাস দমনের উদ্যোগ নেওয়া হবে। আমাদের লক্ষ্য হলো একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠন করা আমি আপনাদের বলছি একবার আমাদের সুযোগ দিন, একবার জামায়াতে ইসলামীকে পরীক্ষা করুন, আমরা ইসলামের আলোকে মানবসেবা ও রাজনীতিকে একটি ইবাদত হিসেবে দেখি। বাংলাদেশের উন্নয়ন ন্যায়বিচার ও জনগণের খেদমতের মাধ্যমে আমরা ইনশাল্লাহ নতুন দিগন্ত উন্মোচন করবো।

 

 

এডভোকেট ইসরাফিল হোসেল বলেন, আপনাদের চিকিৎসা গ্রহণের জন্য ডাক্তারগণ এখানে এসেছেন তারা সকলেই দক্ষ এবং প্রাজ্ঞ চিকিৎসক যারা নিজেদের পার্সোনাল ও আর্থিক স্বার্থকে প্রাধান্য না দিয়ে আপনাদের সেবা দিতে এসেছেন। তাদেরও এখানে যথাযথ সম্মান প্রদানের ব্যবস্থা করা প্রয়োজন

 

 

খন্দকার মোঃ আল-আমিন (সভাপতি) বলেন, সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষকে সহজে চিকিৎসা সেবা দেওয়াই আমাদের মূল লক্ষ্য এই আয়োজনের মাধ্যমে মানবতার সেবাই আমাদের মূল উদ্দেশ্য।
আয়োজকরা স্থানীয় জনগণকে এই বিনামূল্যের চিকিৎসা সেবা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

 

 

আয়োজনে ইসলামী পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদ, তারাবো পৌরসভা, খাদুন হাজী আয়েত আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয়, তারাবো পৌরসভা, রূপগঞ্জ নারায়ণগঞ্জ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই