1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদকসেবীদের উৎপাতকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের ১২-১৫ জন আহত 

  • Update Time : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ২২৯ Time View

 

 

​কিশোরগঞ্জ থেকে নিজাম উদ্দীন।

​কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পৌর এলাকার টানলক্ষীয়া মহল্লায় মাদক সেবনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে হামলা, বাড়িঘর ভাঙচুর এবং উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। দীর্ঘদিন ধরে চলমান জমি সংক্রান্ত বিরোধ এই সংঘর্ষের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
​

 

 

স্থানীয় বাসিন্দা সজীব মিয়ার বাড়ির আঙিনায় মাদক সেবনকে কেন্দ্র করে গত সোমবার (৩ নভেম্বর) এই সংঘর্ষ শুরু হয়। ঘটনার শিকার রুম্মেলা বেগম অভিযোগ করেন, তাদের প্রতিবেশী আরিফদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিবাদ চলছে। তিনি জানান, প্রায় সময়ই আমাদের বাড়ির আঙিনা দিয়ে বিভিন্ন মাদকসেবীরা আরিফের বাড়িতে যাতায়াত করে। গত সোমবার তাদের বাড়িতে আসা কয়েকজন মাদক সেবী আমার ঘরের আঙিনায় প্রকাশ্যে মাদক সেবন করছিল। এতে বাধা দিতে গেলে আরিফ সদলবলে আমার বসতবাড়িতে হামলা চালায়, ঘরের জিনিসপত্র ভাঙচুর করে এবং আমাদের মারধর করে। সংঘর্ষে সজীব মিয়াসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।
​

 

 

এলাকাবাসী ও পার্শ্ববর্তী বাড়ির শাহাদাত হোসেনসহ অনেকে অভিযোগ করেন, হামলাকারীরা অত্যন্ত হিংস্র প্রকৃতির লোক। তাদের অত্যাচারে এলাকার অন্যান্য বাসিন্দারা স্বাভাবিকভাবে বসবাস করতে পারছেন না। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষই পাকুন্দিয়া থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে।

​

 

এ বিষয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই