1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

কুড়িগ্রাম-১ আসনে এনসিপির সম্ভাব্য এমপি প্রার্থী মাহফুজুল ইসলাম কিরণ

  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ২২০ Time View

 

 

মোঃ রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী, কুড়িগ্রামঃ

কুড়িগ্রাম জেলা দীর্ঘদিন ধরে দেশের রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলে অবহেলিত বলে মনে করছেন সাধারণ মানুষ। বিশেষ করে কুড়িগ্রাম-১ আসনের উন্নয়ন নিয়ে স্থানীয়দের মধ্যে রয়েছে দীর্ঘদিনের ক্ষোভ ও হতাশা। এলাকার জনগণের দাবি, এ আসনে এখনো পর্যন্ত এমন যোগ্য ও বলিষ্ঠ নেতৃত্ব উঠে আসেনি, যারা সংসদে গিয়ে এলাকার সমস্যাগুলো দৃঢ়ভাবে উপস্থাপন করতে পারে। ফলে উন্নয়ন ও সুযোগ-সুবিধা থেকে পিছিয়ে আছে এ অঞ্চল।

 

 

এ অবস্থায় নতুনভাবে পরিবর্তনের দাবি উঠছে সাধারণ মানুষের মুখে। তারা মনে করছেন, সময়ের সঙ্গে সঙ্গে নেতৃত্বেও বদল প্রয়োজন। যোগ্য, শিক্ষিত ও সমাজ সচেতন প্রার্থীকেই সামনে এগিয়ে আনতে হবে।

 

 

এ সংক্রান্ত আলোচনায় উঠে এসেছে মোঃ মাহফুজুল ইসলাম (কিরন) নামটি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী মাহফুজ কিরন ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। পাশাপাশি তার পরিবার দীর্ঘদিন ধরে কুড়িগ্রামের বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে অগ্রণী ভূমিকা রাখছে।

 

 

জানা যায়, পরিবারের উদ্যোগে উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়নে প্রতিষ্ঠা করা হয়েছে লাইব্রেরি ও স্কুলে স্কুলে বুক কর্নার। এছাড়া মাকসুদা-আজিজ বৃত্তি এর মাধ্যমে প্রতিবছর গরীব-মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। তরুণদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা, স্থানীয় সামাজিক সংগঠন গঠন ও পরিচালনা এবং দুস্থ্য ও অসহায় মানুষের নিয়মিত সেবামূলক কার্যক্রম দীর্ঘদিন ধরে চালিয়ে আসছেন তিনি।

 

 

সম্প্রতি ভুরুঙ্গামারীতে সফলভাবে অনুষ্ঠিত “মুভমেন্ট ফর পাংকচুয়ালিটি সম্মেলন-২০২৫” এলাকার তরুণ সমাজে ইতিবাচক সাড়া ফেলেছে। সময় সচেতনতার মাধ্যমে ব্যক্তি তথা সমাজ ও রাস্ট্রের প্রগতি ও আধুনিকায়নে এই আন্দোলন বর্তমানে উপজেলা ছাড়িয়ে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। বহুল আলোচিত এই আন্দোলনের অতিরিক্ত মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি।

 

 

স্থানীয় সচেতন নাগরিকদের দাবি, সমাজ ও রাষ্ট্রের পরিবর্তনে এমন শিক্ষিত, দায়িত্বশীল ও উন্নয়নমনস্ক নেতৃত্ব প্রয়োজন। তাই তারা জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র প্রতি আহ্বান জানিয়েছেন মোঃ মাহফুজুল ইসলাম (কিরন)কে কুড়িগ্রাম-১ আসনের মনোনয়ন প্রদানের জন্য।

 

 

এ বিষয়ে এলাকার একাধিক নাগরিক জানান,
আমরা এমন নেতা চাই, যিনি চাটুকারিতার রাজনীতি করেন না, বরং সমাজের বাস্তব সমস্যায় জড়িত থেকে মানুষের হয়ে কাজ করেন। কিরন ভাই সেই যোগ্যতার অধিকারী।

 

 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে এখনো আনুষ্ঠানিকভাবে মনোনয়ন বিষয়ে কোনো ঘোষণা পাওয়া যায়নি। তবে আসনটিতে রাজনৈতিক আলোচনায় সাবেক ব্যাংকার, শিক্ষানুরাগী ও আলোকিত সমাজ সংস্কারক মোঃ মাহফুজুল ইসলাম (কিরন) এর নাম এখন ব্যাপকভাবে আলোচিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই