1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

রাজশাহীর শীর্ষ মাদক ব্যবসায়ী আলোর বাসায় ডিএনসির অভিযান ইয়াবা উদ্ধার, আসামি পলাতক

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ২১৮ Time View

 

 

 

পাভেল ইসলাম শিমুল, রাজশাহীঃ

ডিএনসির অভিযানে শীর্ষ নারী মাদক ব্যবসায়ী আলোর বাড়ি থেকে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার। রাজশাহী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করেছে রাজশাহী গোয়েন্দা শাখা।

 

 

মঙ্গলবার রাত ৯ টায় নগরীর চন্দ্রিমা থানার মুশরইল জলিলের মোড় এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর রাজশাহী জেলার পরিদর্শক রায়হান আহমেদ খান ও তার সঙ্গীয়সহ অভিযান পরিচালনা করে অবৈধ মাদক নেশাজাত দ্রব্য মোসা: আলোর বাড়িতে তল্লাশি চালিয়ে শয়নকক্ষ ও রান্নাঘর থেকে মোট ২,৫৪৬ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৮৬,৮০০ টাকা উদ্ধার করা হয়।

 

 

গ্রেফতার আসামির নাম মোসা : আলো (৪৪), মুশরইল জলিলের মোড়ের মৃত আবুল কাসেমের মেয়ে।

 

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক রায়হান আহমেদ খান জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তার বাড়ি থেকে ২,০০০ পিস লালচে রঙের ও ৫৪৬ পিস কমলা বর্ণের ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। উদ্ধারকৃত ইয়াবাগুলোর ওজন ২৫৪.৬ গ্রাম। এর মধ্যে ২,০০০ পিস লালচে রঙের ও ৫৪৬ পিস কমলা বর্ণের ইয়াবা ট্যাবলেট ছিল। এছাড়া তার কাছে মাদক বিক্রির ৮৬,৮০০ টাকা পাওয়া যায়।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক রায়হান আহমেদ খান বলেন,আলো দীর্ঘদিন ধরে রাজশাহী নগরীতে ইয়াবা ব্যবসার করে আসছেন। আমরা নজরে রেখেছিলাম আমাদের টিমের উপস্থিতি টের পেয়ে আলো পালিয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চন্দ্রিমা থানায় মামলা হয়েছে। তার চক্রের অন্যান্য হোতাদের নজরদারিতে রাখা হয়েছে।এবং তাদের কে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই