1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী কুবি শিক্ষার্থী জোবায়ের আহমদ

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ২০৭ Time View

 

 

 

 

নিহারেন্দু চক্রবর্তী, ব্রাহ্মণবাড়িয়াঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মাওলানা মো. জোবায়ের আহমদ।

 

 

তিনি মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে যুগ্ম মুখ্য সংগঠক ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ আতাউল্লাহর কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। মাওলানা জোবায়ের আহমদ ফান্দাউক মদিনাতুল উলুম আলিম মাদ্রাসা থেকে ২০১৪ সালে দাখিল ও ২০১৬ সালে আলিম পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। পরবর্তীতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। পাশাপাশি দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা ও আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামী আইনশাস্ত্রে কামিল ডিগ্রি অর্জন করেন।

 

 

মনোনয়ন সংগ্রহের পর তিনি বলেন, দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিবেদিত করতে চাই। সংসদ এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে জনগণের বাস্তব সমস্যাগুলো সমাধানের সুযোগ রয়েছে। তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান থেকে উঠে আসা এনসিপি কেবল রাজনৈতিক দল নয়, এটি এক বিপ্লবের প্রতীক। প্রবীণ রাজনীতিবিদদের সম্মান রেখে বলছি, নাসিরনগরের কাঠামোগত কোনো পরিবর্তন এখনও হয়নি। আমি হাওরবেষ্টিত এই উপজেলাকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে চাই।
জোবায়ের আহমদ প্রতিশ্রুতি দেন, ধর্মীয় সম্প্রীতি পুনরুদ্ধার, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের ভিত্তি মজবুত করাই হবে আমার মূল লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই