1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

নিজ এলাকায় গণসংযোগ ও ৩১ দফার লিফলেট বিতরণে ব্যস্ত সময় পার করছেন লুৎফুজ্জামান বাবর

  • Update Time : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ২৩২ Time View

 

লুৎফুর রহমান হৃদয়, নেত্রকোনাঃ

নিজ নির্বাচনী এলাকা নেত্রকোনা-৪ আসনের মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলায় নির্বাচনী গণসংযোগ এবং রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণে ব্যস্ত সময় পার করছেন বিএনপি মনোনী প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

 

 

আজ রনিবার (১৬ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নিজ উপজেলা মদনের কাইটাইল ইউনিয়নের বাঁশরী মেহেরুন্নেছা উচ্চ বিদ্যালয়, বাড়রী বাজার, খাগুরিয়া, জাওলা বাজার ও বড়তলা বাজারসহ বিভিন্ন এলাকা ঘুরে পথসভা ও ৩১ দফার লিফলেট বিতরণ করেন।

 

 

বাঁশরী মেহেরুন্নেছা উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় লুৎফুজ্জামান বাবর বলেন, আমি দীর্ঘ ১৭ বছর জেলে ছিলাম। আমাকে অনেকগুলো দণ্ড দেওয়া হয়েছে। আবারো এভাবে এলাকায় এসে নির্বাচনী প্রচারণা চালাতে পারব- তা কখনও ভাবিনি। মহান আল্লাহ তায়ালা আমাকে এই সুযোগ করে দিয়েছেন। তিনি বলেন, এখন আমার প্রথম চিন্তাই হল আখেরাত। তারপর আমার এলাকার জনগণ ও পরিবার।

 

 

হাওরাঞ্চলের মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী এই তিন উপজেলার উন্নয়ন ও বেকার তরুণ তরুণীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং মাদক মুক্ত সমাজ বির্নিমাণই এখন প্রধান লক্ষ্য বলেও জানান বাবর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই