
শরিফ মিয়া, জামালপুরঃ
জামালপুর ইসলামপুর পৌরসভা ৮নং ওয়ার্ডে ১৭ নভেম্বর সোমবার বেলা ১১ টায় বাংলাদেশ জাতীয়বাদী মহিলা দলের ত্রি-বার্ষিক সম্মেলন ও কমিটি ঘোষণা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি আলহাজ্ব সুলতান মাহমুদ (বাবু) সাবেক সফল এমপি, সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটি এবং সভাপতি ইসলামপুর উপজেলা বিএনপি। প্রধান বক্তা আলহাজ্ব নুরুল ইসলাম (নবাব) সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ইসলামপুর উপজেলা শাখা সাবেক এাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক জামালপুর জেলা বিএনপি।
বিশেষ অতিথি মোঃ রেজাউল করিম ঢালী সভাপতি পৌর বিএনপি ইসলামপুর, মোছাঃ মাহমুদা নবাব সাধারণ সম্পাদক ইসলামপুর উপজেলা মহিলা দল, মোঃ জাকির হোসেন সাধারণ সম্পাদক পৌর বিএনপি ইসলামপুর, মোঃ রাশেদুল হক সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক পৌর বিএনপি ইসলামপুর।
আরো উপস্থিত ছিলেন, মোঃ জহির উদ্দিন রাজা সভাপতি ৯নং ওয়ার্ড পৌর বিএনপি ইসলামপুর, মোঃ মোস্তাফিজুর রহমান (মামুন) সাধারণ সম্পাদক ৯নং ওয়ার্ড সহ-সভাপতি পৌর বিএনপি ইসলামপুর, মোঃ বিপ্লব খন্দকার বিপুল প্রচার সম্পাদক পৌর বিএনপি ইসলামপুর, মোঃ মনিরুজ্জামান (মনি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক পৌর বিএনপি ইসলামপুর, মোঃ দেলোয়ার হোসেন দুলু কৃষি বিষয়ক সম্পাদক পৌর বিএনপি ইসলামপুর, মোঃ বেলাল হোসেন সহ-সভাপতি ৯নং ওয়ার্ড পৌর বিএনপি ইসলামপুর, মোঃ মাহবুবুর রহমান মন্টু পৌর যুব দলের যুগ্ন আহ্বায়ক, মোঃ নবীর হোসেন সহ-সভাপতি ৮নং ওয়ার্ড পৌর বিএনপি ইসলামপুর, মোঃজিয়াউল হক সাংগঠনিক সম্পাদক ৯নং ওয়ার্ড পৌর বিএনপি ইসলামপুর, মোঃ রেজাউল করিম রতন সাধারন সষ্পাদক ৮নং ওয়ার্ড পৌর বিএনপি ইসলামপুর, মোঃ আজাদ সদস্য সচিব পৌর তাঁতীদল ইসলামপুর, মোঃ বেলাল উদ্দিন সভাপতি ৯নং ওয়ার্ড তাঁতী দল ইসলামপুর পৌর শাখা,
সভাপতিত্ব করেন মোছঃ রিনা আক্তার কাপসী আহ্বায়ক ইসলামপুর পৌর মহিলা দল এবং সঞ্চালনা করেন মোছাঃ রেখা বেগম সদস্য সচিব ইসলামপুর মহিলা দল।
প্রধান বক্তা বলেন, আপনারাই এই দেশের মালিক। আপনারাই সিদ্ধান্ত নেবেন এই দেশে কেমন সরকার হবে, কী ধরনের নীতি হবে, এবং কোন পথে দেশ এগোবে। আমরা কেবল সেই সিদ্ধান্তকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আপনাদের পাশে থাকতে চাই
চলুন শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনকে আরও শক্তিশালী করি, চলুন নাগরিক অধিকার, ভোটের অধিকার এবং ন্যায়বিচারের পক্ষে একসাথে দাঁড়াই। চলুন একটি মুক্ত, স্বচ্ছ ও ন্যায়-ভিত্তিক বাংলাদেশ গড়ি ধানের শীষে ভোট দিয়ে।
বিশেষ অতিথি রেজাউল করিম ঢালী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় বিশ্বাস করে, উন্নয়ন মানে কেবল ইট-পাথর নয়, উন্নয়ন মানে মানুষের জীবনমানের পরিবর্তন। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে প্রতিটি নাগরিক সমান সুযোগ পাবে, নিরাপদ জীবন পাবে এবং নিজের ভবিষ্যত গড়ার সক্ষমতা অর্জন করবে।
মোঃ জামিল আহাম্মেদ উজ্জল বলেন, আমরা আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার জন্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে তাদের নেতাকর্মীরা বিভিন্ন ধরনের চাপ, হয়রানি ও নির্যাতনের সম্মুখীন হচ্ছেন। আমরা মনে করি, রাজনৈতিক ভিন্নমত পোষণ করা কোনো অপরাধ নয়। গণতন্ত্র তখনই শক্তিশালী হয়, যখন সব দলের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত থাকে।
Leave a Reply