1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

সুনামগঞ্জ-১ আসনে ডা. রফিকুল ইসলাম চৌধুরীর পক্ষে ইসলামি আট দলের ঐক্যজোট

  • Update Time : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ২০৫ Time View

 

মোঃ শাহীন আলম, সুনামগঞ্জঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ) আসনে ইসলামী আট দলের ঐক্যজোটের সমর্থনে নির্বাচনী মাঠে নেমেছেন সাবেক বিএনপির কেন্দ্রীয় নেতা ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব অধ্যাপক ডা. রফিকুল ইসলাম চৌধুরী।

 

 

শুক্রবার (২১ নভেম্বর) বিকাল ৩টায় ধর্মপাশা উপজেলা সদরের জোবাইদা গার্ডেনে সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে এক আলোচনা সভার আয়োজন করেন ডা. রফিকুল ইসলাম চৌধুরীর সমর্থকগণ। নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি ও জনমত সংগ্রহের লক্ষ্যে আয়োজিত এ সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডা. রফিকুল ইসলাম চৌধুরী। সভার সভাপতিত্ব করেন সাবেক বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আব্দুল খালেক।

 

 

সভায় ডা. রফিকুল ইসলাম চৌধুরী বলেন, ক্ষমতা নয়, মানুষের ভালোবাসা ও বিশ্বাসই আমার মূল শক্তি। জনগণ আমাকে সাথে রাখলে আমি জনগণের সেবক হিসেবে কাজ করে যেতে চাই। তিনি এলাকার শান্তি সম্প্রীতি, উন্নয়ন এবং বঞ্চিত মানুষের অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

 

 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ধর্মপাশা উপজেলা ইসলামী আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আজিজুর রহমান, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু তাহের আহমদ বাচ্চু, ইসলামী আন্দোলন বাংলাদেশের ধর্মপাশা উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আজিজুর রহমান, সেক্রেটারি মাওলানা শামসুদ্দিন, মুফতি জুবায়ের আলম, জামায়াতে ইসলামের নেতা মোবারক হোসেন, সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম আজাদ, সাবেক উপজেলা কৃষকদলের সভাপতি আওলাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক শান্তু রহমান শান্ত, সদস্য রাসেল মিয়া, সদর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, সদস্য আব্দুল সালাম প্রমুখ।

 

 

বক্তারা ডা. রফিকুল ইসলাম চৌধুরীর রাজনৈতিক অভিজ্ঞতা, সততা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং তাকে বিজয়ী করতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

 

 

আলোচনা সভায় সাধারণ মানুষ, ব্যবসায়ী, তরুণ ভোটার, শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বক্তৃতার মাঝে স্লোগান ও সমর্থনের ধ্বনি পুরো অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

 

 

সভা শেষে ডা. রফিকুল ইসলাম চৌধুরী ঘরে ঘরে গিয়ে জনমত গ্রহণ ও নির্বাচনী পথচলা অব্যাহত রাখার ঘোষণা দেন। তিনি আশা প্রকাশ করেন যে জনগণের সমর্থন ও উৎসাহের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় ধরনের চমক দেখাতে সক্ষম হবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই