1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

রাজবাড়ীর বালিয়াকান্দিতে কৃষকদের সঙ্গে মতবিনিময় করলেন ব্যারিস্টার কাজী রহমান মানিক

  • Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ২১৮ Time View

 

 

মোঃ জাহিদুর রহিম মোল্লা, রাজবাড়ীঃ

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ভীমনগর গ্রামের কৃষকদের সঙ্গে মতবিনিময় করেছেন রাজবাড়ী-২ আসনের (বালিয়াকান্দি, কালুখালী ও পাংশা) মনোনয়ন প্রত্যাশী, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজী রহমান মানিক।

 

 

রবিবার (২৩ নভেম্বর) বিকালে ভীমনগর এলাকায় স্থানীয় কৃষকদের নিয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় কৃষকদের বিভিন্ন সমস্যা, উৎপাদন ব্যয়, বাজার ব্যবস্থা ও কৃষি–সহায়তা সংক্রান্ত নানা বিষয় উঠে আসে।

 

 

মতবিনিময় সভায় ব্যারিস্টার কাজী রহমান মানিক বলেন, এই অঞ্চলের কৃষকরাই এলাকার অর্থনীতির মূল শক্তি। কিন্তু তারা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত, আধুনিক কৃষি সরঞ্জাম ও পর্যাপ্ত সহায়তা পাচ্ছেন না। কৃষকদের সমস্যা সমাধান না হলে কৃষি ও গ্রামীণ অর্থনীতি কোনোভাবেই এগোতে পারবে না। যদি জনগণ আমাকে সুযোগ দেয়, কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে আমি কাজ করে যাব।

 

 

তিনি আরও বলেন, সারের মূল্যবৃদ্ধি, সেচের খরচ, বীজের সংকট, ফসলের ন্যায্যমূল্য না পাওয়া—এসব দীর্ঘদিনের সমস্যা। এসব সমস্যা সমাধানে কার্যকর পরিকল্পনা ও সরকারি তদারকি জরুরি।

 

 

মতবিনিময় সভায় উপস্থিত কৃষকরা তাদের নানান দাবি, ক্ষতি ও ভোগান্তির কথা তুলে ধরে এমন উদ্যোগ নেওয়ার জন্য ব্যারিস্টার মানিককে ধন্যবাদ জানান।

 

 

এ সময় উপস্থিত ছিলেন কৃষক দলের সাবেক সভাপতি আব্দুর রব মিয়া, ছাত্রদলের সাবেক সভাপতি রোকনুজ্জামান সাহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবর ফিকুজ্জামান লিটন, সাহাঙ্গীর, শাহ আলম, যুবদল নেতা রুবেল কাজী, কুমারেস, পুলক, মুরাদ মোল্লা, মুসফিকুর রহমান, ফজলুল হক, রাসেল, মিজান ফকির ও মান্নান মণ্ডলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই