1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

চিলমারীতে কর্তব্যরত পুলিশের এসআই এর হঠাৎ মৃত্যু

  • Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ২২২ Time View

 

হাবিবুর রহমান, চিলমারী, কুড়িগ্রামঃ  কুড়িগ্রামের চিলমারীতে মডেল থানায় কর্তব্যরত পুলিশ (এসআই) হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

 

 

রবিবার (২৩ই নভেম্বর) রাত আনুমানিক ১টার দিকে, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করিয়াছেন। এ বিষয়টি নিশ্চিত করেছেন, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম। মারা যাওয়া পুলিশ সদস্যের (এসআই) এর নাম আসাদুজ্জামান আসাদ। তার নিজ বাড়ী নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার খোদ্দ জুম্মাপাড়া এলাকায়। তিনি হামিদুল হকের ছেলে বলে জানা যায়।

 

 

জানাগেছে, শনিবার (২২ই নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে আসাদুজ্জামান আসাদ হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করেন। এ সময় আশপাশে থাকা সহকর্মীদের বিষয়টি বললে, পরে তাৎক্ষণিক অ্যাম্বুলেন্স ডেকে তাকে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি দেখে চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। রংপুর হাসপাতালে নিয়ে যাওয়ার পরে চিকিৎসক বিভিন্ন পরীক্ষা করার পরে তাকে মৃত বলে ঘোষণা করেন।

 

 

এ বিষয়ে মডেল থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, পুলিশ সদস্যের এমন মৃত্যু আমরা মেনে নিতে পারছি না। তার পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই। আমরা সবাই তার রুহের মাগফেরাত কামনা করছি বলে জানান তিনি। তার এই হঠাৎ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই