1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

সাংবাদিক শাওন আমিনের পরিবারকে নিয়ে ফেসবুকে মিথ্যা অপপ্রচারে থানায় জিডি

  • Update Time : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৭ Time View

 

 

মাহমুদ আহসান হাবিব, ঠাকুরগাঁওঃ

দেশের সুনামধন্য সাংবাদিক শাওন আমিন ও তার পরিবারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা অপপ্রচার ও কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে। এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

 

 

সোমবার (১ ডিসেম্বর) দৈনিক ভোরের ডাক পত্রিকার সাংবাদিক আজিজুল সরকার বাদি হয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এতে ঠাকুরগাঁওয়ের কথিত সমন্বয়ক মিজানুর রহমান মিজানকে আসামি করা হয়।

 

 

বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ওসি সারোয়ার আলম খান। থানায় দায়েরকৃত সাধারণ ডায়েরিতে অভিযোগ করা হয়, ঠাকুরগাঁওয়ের কথিত সমন্বয়ক মিজানুর রহমান মিজান তার নিজস্ব ফেসবুক একাউন্টে সম্প্রতি দেশের সুনামধন্য সাংবাদিক শাওন আমিন ও তার পরিবারকে নিয়ে ফেসবুকে মিথ্যা অপপ্রচার করে একটি পোস্ট করেন। শুধু অপপ্রচার নয় ওই পোস্টে সাংবাদিক শাওন আমিনের পরিবারকে নিয়ে অশ্লীল ভাষায়ও মন্তব্য করেন কথিত সমন্বয়ক মিজান। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

 

 

এ ঘটনায় দৈনিক ভোরের ডাক পত্রিকার সাংবাদিক বাদি আজিজুল সরকার বাদি হয়ে ঠাকুরগাঁও সদর থানা একটি সাধারণ ডায়েরি করেছেন।

 

 

সাংবাদিক আজিজুল সরকার বলেন, সাংবাদিক শাওন আমিন একজন জনপ্রিয় ব্যক্তি। হঠাৎ তাকে ও তার পরিবারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কথিত সমন্বয়ক মিজান উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মিথ্যা অপপ্রচার করেছেন। এতে সাংবাদিক শাওন আমিন ও তার পরিবারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এজন্য আমি ব্যক্তিগত ভাবে থানায় বিচার চেয়ে জিডি করেছি। তিনি বলেন, আমি বিশ্বাস করি আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করে কথিত সমন্বয়ক মিজানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবেন।

 

 

সাংবাদিক শাওন আমিন বলেন, মিজান নিজেকে সমন্বয়ক পরিচয় দিয়ে এলাকার অসহায় মানুষদের জিম্মি করে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে। এনিয়ে সংবাদ করায় সে আমাকে ও আমার পরিবারকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে বলে আশা করি।

 

 

ঠাকুরগাঁও সদর থানার ওসি সারোয়ার আলম খান বলেন, সাংবাদিক শাওন আমিন ও তার পরিবার নিয়ে ফেসবুকে মিথ্যা অপপ্রচার করার ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। বিষয়টি তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই