1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

গাইবান্ধায় ছাত্র ও যুব সমাবেশ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৩১ Time View

 

 

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ
আগামী ৪ ডিসেম্বর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের গাইবান্ধা আগমনে ছাত্র ও যুব সমাবেশ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

 

আজ (২ ডিসেম্বর) মঙ্গলবার দুপুরে গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন যুব বিভাগের আয়োজনে জেলা দলীয় কার্যালয়ের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

 

জেলা যুব বিভাগের সভাপতি ফয়সাল কবির রানার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির ও সদর ২ আসনের জামায়াত মনোনিত সংসদ সদস্য প্রার্থী আব্দুল করিম সরকার, সহকারী সেক্রেটারী সৈয়দ রোকনুজ্জামান, জেলা ছাত্র শিবিরের সভাপতি ফেরদৌস সরকার রুম্মান সহ অন্যরা।

 

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফয়সাল কবির রানা বলেন, নতুন বাংলাদেশ গড়তে যুবকদের এগিয়ে আসতে হবে।

 

 

আগামীর বাংলাদেশ গড়তে যুবকেরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আরো বলেন, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম প্রথমে সকাল ৯ টায় সরকারী কলেজ মাঠে নবীন বরন অনুষ্ঠানে যোগ দিবেন পরে সেখান থেকে সাড়ে ১১ টার দিকে শহরের স্বাধীনতা মাঠ প্রাঙ্গনে যুব ও ছাত্র সমাবেশে যোগ দিবেন । সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই