1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

বোদায় জনসচেতনতা ও নৈতিক সমাজ গঠনে ধর্মীয় প্রতিনিধিদের নিয়ে ফরহাদ হোসেন আজাদের মতবিনিময় সভা

  • Update Time : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ২১৭ Time View

 

মোঃ আশরাফুল ইসলাম, পঞ্চগড়ঃ

পঞ্চগড়ের বোদা উপজেলায় জনসচেতনতা, নৈতিক ও সুশৃঙ্খল সমাজ গঠনের মহৎ লক্ষ্য সামনে রেখে ধর্মীয় প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব এবং পঞ্চগড়-২ আসনের ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ এই সভার আয়োজন করেন এবং এতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

 

 

শনিবার (৬ ডিসেম্বর) বোদা পাইলট স্কুল মাঠে আয়োজিত এই সভায় উপজেলার প্রতিটি ইউনিয়নের মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন, ধর্মীয় শিক্ষক এবং মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও সম্পাদকগণ উপস্থিত ছিলেন। এই আয়োজনে সমাজের সর্বস্তরে ধর্মীয় অনুশাসন ও নৈতিকতার চর্চা বৃদ্ধির মাধ্যমে একটি সুশৃঙ্খল সমাজ প্রতিষ্ঠায় আলেম সমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, উপজেলা ওলামাদলের সভাপতি মাওলানা হকিকুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান, যুবদলের আহবায়ক সোহেল রানা, সহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই