1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা আমাদের মা বোনদের কাছে গিয়ে নানান কথা বলে, গত ১৭ বছর তারা কোথায় ছিল–অধ্যাপক ডাঃ আনোয়ারুল হক

  • Update Time : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ২২৪ Time View

 

 

ওমর ফারুক আহম্মদ, বারহাট্টা, নেত্রকোনাঃ
গত ১৭ বছর বিএনপির নেতাকর্মীর নিপিড়ীত হয়েছে।জেলে গেছে। কিন্তুু জামায়াত আমাদের গ্রামের সহজ সরল বোনদের কাছে গিয়ে নানান প্রলোভন দেখায়। কিন্তুু গত ১৭ বছর তারা কোথায় ছিল। তারাতো সুময়ের কোকিল। যদি আবার কোনদিন দেশে ফ্যাসিস্টরা আসে তাহলে জামায়াত আবার আগের মত লুকিয়ে যাবে। পলাতক রা বলত তারা ঘরে ঘরে চাকরি দিবে। তারা যদি চাকরি দিত তাহলে হয়তো দেশের একজনও বেকার থাকতো না। তারা শুধু কথাতেই ছিল কাজে নেই।

 

 

শনিবার ৬ ডিসেম্বর নেত্রকোনার চিরাম ইউনিয়নের বাদ চিরাম এলাকায় তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির দোয়া ও ফ্রী মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনের আগে এসব কথা বলেন নেত্রকোনা-২ আসনের ধানের শীষের নমিনি অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হক। এসময় তিনি আরো বলেন চিরাম ইউনিয়নটি অত্যন্ত অবহেলিত। যদি আল্লাহ আমাকে সংসদে যাওয়ার সুযোগ করে দেন তাহলে আমি এই ইউনিয়নের রাস্তাঘাট সহ সার্বিক চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন করব।

 

 

এসময় আরো উপস্থিত ছিলেন চিরাম ইউনিয়নের কৃতি সন্তান শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের থাইরয়েড, হরমোন ও ডায়বেটিস বিশেষজ্ঞ ডাঃ এম এ হালিম খান,জেলা বিএনপির সাবেক সভাপতি নুরুজ্জামান নুরু,সাবেক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল কাদের সুজা,জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তাজিজুল ইসলাম ফারাশ সুজাত,বারহাট্টা উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আক্কাস আলী সহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই