1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

গাজীপুরের শ্রীপুরে লাইসেন্সবিহীন আল রাজি হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা

  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৩০ Time View

 

 

মোঃ মিন্টু মিয়া, গাজীপুরঃ
গাজীপুরের শ্রীপুরে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগে উপজেলার মাওনা চৌরাস্তায় অবস্থিত লাইসেন্সবিহীন আল-রাজি হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে, শর্তসাপেক্ষে দুই মাসের মধ্যে সব নিয়ম মেনে চলার সময় বেঁধে দেওয়া হয়েছে।

 

 

৭ ডিসেম্বর রবিবার বিকাল ৩টায় সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলামের নেতৃত্বে মাওনা চৌরাস্তায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলামসহ পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, হাসপাতালটিতে লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ না থাকা এবং প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও নার্স না থাকার কারণে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৫ ধারায় এই জরিমানা করা হয়।

 

 

নবজাতকের বাবা নাজমুল ইসলাম এর আগে শনিবার রাতে শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, সিজারের মাধ্যমে প্রসব করানোর চুক্তি থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারের অজ্ঞাতে নার্স ও স্টাফদের দিয়ে নরমাল ডেলিভারি করানোর উদ্যোগ নেয়। প্রসূতিকে সকাল থেকে দুপুর পর্যন্ত ডেলিভারি কক্ষের বাইরে অপেক্ষায় রাখা হয়, যার ফলস্বরূপ মৃত সন্তানের জন্ম হয়।

 

 

সহকারী কমিশনার সাইদুল ইসলাম জানান, আল-রাজি হাসপাতালের কোনো বৈধ লাইসেন্স বা রেজিস্ট্রেশন ছিল না এবং ডেলিভারি বা অপারেশন করার অনুমতিও ছিল না। দায়িত্বপ্রাপ্ত নার্সের প্রয়োজনীয় যোগ্যতা ছিল না এবং ঘটনার সময় কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ মুচলেকা দিয়ে দুই মাস সময় নিয়েছে। এই নির্ধারিত সময়ের মধ্যে নিয়ম-নীতির ব্যত্যয় ধরা পড়লে হাসপাতালটি সিলগালা করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই