1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

রূপসায় আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত

  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৫ Time View

 

‎

‎শহিদুল্লাহ্ আল আজাদ, রুপসাঃ

‎ দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যর একতা গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন, র‍্যালি ও আলোচনা সভা আজ ৯ ডিসেম্বর সকালে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।

 

 

র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পরিষদের সামনে মানববন্ধনের মাধ্যমে অফিসার্স ক্লাব প্রাঙ্গণে শেষ হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপসা উপজেলার নির্বাহী অফিসার সানজিদা রিকতা। বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম, রূপসা থানার নবাগত অফিসার ইনচার্জ আবদুর রাজ্জাক মীর। রূপসা উপজেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শেখ মোঃ খায়রুল আলম লাভলু। বক্তৃতা করেন রূপসা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. আহসান হাবীব প্রামাণিক, মৎস্য কর্মকর্তা জ্যেতি কনা দাস, শিক্ষা কর্মকর্তা এসএ আনোয়ার উল কুদ্দুস, রূপসা থানা পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ আব্দুস সবুর খান, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অজিত সরকার। রূপসা উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের একাডেমিক সুপার ভাইজার নিত্যানন্দ মন্ডল ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ ফরিদ শেখের সঞ্চালনায় স্বাগত বক্তৃতা করেন রূপসা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ওবায়েদ ফারাজী।

 

 

এ সময় আরো উপস্থিত ছিলেন, শিক্ষক শামসুর রহমান, বীরমুক্তিযোদ্ধা তৈয়েবুর রহমান, মঈন উদ্দীন, রূপসা উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা হেকমত আলী, উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা দেলোয়ার হোসেন, উপজেলা ইসলামী ফাউন্ডেশনের উপজেলা মডেল কেয়ার টেকার আঃ সালাম, ছাত্র প্রতিনিধি ফাহাদ গাজী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক আখতার খান, আসমা আক্তার লিপি, সোহান শেখ, অসীম দত্ত, সুমাইয়া আক্তার প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই