1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

৫ হাজার ৫০০ ব্যাংক কর্মকর্তার চাকুরী পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেন সাতকানিয়ার চাকরিচ্যুতরা

  • Update Time : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৩৭০ Time View

 

মোরশেদুল আলম, চট্টগ্রামঃ
চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগড়া এলাকার প্রায় ৩০০ জন চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় কেরানীহাট চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আয়োজিত এ কর্মসূচিতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি থেকে চাকরিচ্যুত হওয়া কর্মকর্তারা অংশ নেন। কোনো পূর্বশর্ত, নোটিশ বা শুনানি ছাড়াই হঠাৎ করে তাদের চাকরিচ্যুতি ঘটানো হয়েছে বলে অভিযোগ করেন তারা।

 

 

মানববন্ধনকারীরা বলেন, জুলাই অভ্যুত্থানের পর বিনা নোটিশে আমাদের চাকরি বাতিল করা হয়। ঘটনাটি যেন বিনা মেঘে বজ্রপাত। পরিবারে অনেকে মানসিকভাবে ভেঙে পড়েছে, সামাজিকভাবে আমরা অপমানিত হচ্ছি। বৈধ নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে চাকরি পেলেও আমাদের ‘এস আলম’ ও ‘চট্টগ্রাম ট্যাগ’ দিয়ে অন্যায়ভাবে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে।”

 

 

তাদের অভিযোগ হঠাৎ চাকরি হারানোর ফলে অনেকের সরকারি চাকরিতে আবেদন করার বয়সও শেষ হয়ে গেছে। ফলে জীবনের গুরুত্বপূর্ণ সময় হারিয়ে তারা চরম অনিশ্চয়তায় পড়েছেন।মানববন্ধনে অংশ নেওয়া কর্মকর্তারা গত অক্টোবরে দেশজুড়ে চাকরিচ্যুত হওয়া মোট ৫ হাজার ৫০০ ব্যাংক কর্মকর্তাকে পুনর্বহালের দাবি জানান। এ বিষয়ে সরকার, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।

 

 

মানববন্ধনকারীদের অনেকেই জানান, চাকরি হারানোর ফলে তাদের পরিবারে অর্থনৈতিক সংকট তীব্র আকার ধারণ করেছে। আরেকজন চাকরিচ্যুত কর্মকর্তা বলেন, “বছরের পর বছর পরিশ্রম করে নিজের পরিচয় গড়েছি। এখন হঠাৎ চাকরি নেই এ অবস্থায় সমাজে মুখ দেখানো কঠিন হয়ে গেছে।

 

 

আরেকজন বলেন, চাকরি হারানোর পর বাবা-মা অসুস্থ হয়ে পড়েছেন। আমরা শুধু ন্যায়বিচার চাই, অন্য কিছু নয়। চাকরিচ্যুত কর্মকর্তাদের একটাই দাবি স্বচ্ছ তদন্ত ও মানবিক বিবেচনায় দ্রুত পুনর্বহাল। তাদের ভাষায়, “আমরা অপরাধী নই, বৈধভাবে নিয়োগপ্রাপ্ত সরকারি স্বীকৃত ব্যাংক কর্মকর্তা। আমাদের জীবন-জীবিকা ফিরিয়ে দেওয়ার দায়িত্ব রাষ্ট্র ও নিয়োগকর্তা প্রতিষ্ঠানকে নিতে হবে। ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য জানায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই