
মোঃ মাকসুদুর রহমান, শেরপুরঃ
বাংলাদেশ মুসলিম লীগ শেরপুর জেলা শাখার আহ্বায়ক কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর সদর আসনে দলীয় কোনো প্রার্থী থাকবে না। তবে শেরপুর-২ ও শেরপুর-৩ আসনে দলীয় প্রার্থী রয়েছে এমন ঘোষণা সভায় প্রদান করা হয়।
সভার সভাপতিত্ব করেন শেরপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও জেলা আহ্বায়ক মোঃ হারুন জিলানী। সভায় যুগ্ম আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার বেলায়েত হোসেন, জেসমন হুদা লেবু, আব্দুল সোবহান মাস্টার এবং মোঃ এস. এ. বাবলু মিয়া। সভা পরিচালনা করেন জেলা শাখার সদস্য সচিব মামুন তালুকদার।
এ সময় জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন এবং দলীয় সাংগঠনিক কার্যক্রম ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন। সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply