1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

গাইবান্ধায় ১০ দলীয় জোটের নেতৃবৃন্দের সঙ্গে জামায়াতে ইসলামীর আলোচনা সভা অনুষ্ঠিত 

  • Update Time : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ২০৭ Time View

 

 

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধা সদর-২ আসনের জামায়েতের মনোনীত দাড়িপাল্লা প্রতিকের প্রার্থী আব্দুল করিম সরকারের সাথে ১০ দলীয় জোটের নেতৃবৃন্দের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

বুধবার দুপুরে সদর জামায়াতের আয়োজনে শহরের ডেভিড কোম্পানি পাড়ায় অবস্থিত জেলা জামায়াতের কার্যালয়ে ২ ঘন্টা ব্যাপী এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, খেলাফত মজলিসের জেলা সভাপতি আব্দুল হামিদ, জেলা বি.ডি.পি পার্টির সভাপতি, সুলতান মাহমুদ, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি মুফতি ইউসুফ কাশেমী, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ফিহাদুর রহমান দিবস, জেলা ছাত্র শিবিরের সভাপতি উম্মে রুম্মাত, সদর এবি পার্টির সদস্য সচিব রানা সহ অন্যরা।

 

 

আলোচনা সভায় বক্তারা সদর আসনের জাতীয় নির্বাচনে জয়ের ব্যাপারে নানা রকম মতামত তুলে ধরেন। বক্তারা আরো বলেন, ৫৪ বছরে বাংলাদেশে কোনো ন্যায়, ইনসাফ কায়েম হয় নি। তারা নির্বাচনে জয়ী হলে ন্যায়, ইনসাফ কায়েমের কথা জানান। আগামী ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে সদর আসনে দাড়িপাল্লা প্রতিককে বিজয়ী করার লক্ষ্যে সকলকে ঐক্যেবদ্ধ থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই