1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে প্রতিদ্বন্দ্বিতায় ৭ প্রার্থী

  • Update Time : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ২০৭ Time View

 

গৌরাঙ্গ বিশ্বাস, টাঙ্গাইলঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে শেষ দিনে মনোনয়নপত্র দাখিলকে ঘিরে প্রার্থী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে মুখর হয়ে ওঠে উপজেলা চত্বর। মনোনয়ন জমার শেষ দিনে জাতীয় সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট সাতজন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

 

 

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত কালিহাতী উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলামের কার্যালয়ে একে একে প্রার্থীরা তাঁদের দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় উপজেলা প্রশাসন ভবন ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

মনোনয়ন দাখিলকারী প্রার্থীদের মধ্যে রয়েছেন, বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ লুৎফর রহমান মতিন (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী খন্দকার আব্দুর রাজ্জাক (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলী (লাঙ্গল), এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আলী আমজাদ হোসেন (হাতপাখা)। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আব্দুল লতিফ সিদ্দিকী, মো. আব্দুল হালিম মিয়া ও মোহাম্মদ শাহ আলম তালুকদার।

 

 

মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে উপজেলা নির্বাচন কার্যালয়ের আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। প্রার্থীরা মনোনয়ন জমা দেওয়ার পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় কালিহাতী উপজেলার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্ব দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

 

স্থানীয় সচেতন মহলের মতে, বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীর অংশগ্রহণে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে এবারের নির্বাচন হতে যাচ্ছে বহুল আলোচিত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই