1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

নেত্রকোনার বারহাট্টায় জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ পালিত

  • Update Time : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৩২১ Time View

 

 

 

ওমর ফারুক আহম্মদ, বারহাট্টা,নেত্রকোনাঃ

নেত্রকোনার বারহাট্টায় প্রযুক্তি ও মমতায়,কল্যাণ ও সমতায়,আস্থা আজ সমাজসেবায় এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে নেত্রকোনার বারহাট্টায় পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস।

 

 

শনিবার ৩ জানুয়ারী সমাজসেবা দিবস উপলক্ষে বর্ণাট্য র‍্যালি, আত্ম-অনুসন্ধান, সুদমুক্ত ক্ষুদ্রঋণ ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়। বর্ণাট্য র‍্যালির পর সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা সমাজসেবা কর্মকর্তা এ. এস. এম. গোলাম হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজেদুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা টুম্পা দত্ত, বারহাট্টা প্রেসক্লাবের সভাপতি শামস উদ্দিন আহমেদ বাবুল, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক প্রমুখ। এছাড়াও বারহাট্টা উপজেলার সমাজসেবা অফিসের উপকারভোগীরাও উপস্থিত ছিলেন।

 

 

এসময় বক্তারা বলেন সমাজসেবা থেকে মোট ৫৪ ধরণের সেবা পাওয়া যায়।সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ক্ষুদ্রঋণ। সম্পূর্ণ সুদমুক্ত এই ঋণ নিয়ে চাইলেই অনেকেই সুবিধা নিতে পারে।কিন্তুু অনেক দলের লোকেরাই ঋণ নিয়ে পরবর্তীতে আর সেটা পরিশোধ করেনা।যার কারণে নতুন কোন দলকে ঋণ দেওয়া সম্ভব হয়না।তাই নিজেরা উপকৃত হয়ে যাতে অন্য আরেকজন অসহায়ও উপকৃত হতে পারে সেজন্য ঋণ পরিশোধের মনমানসিকতা রাখতে হবে।

 

 

অনুষ্ঠানের শেষের দিকে ৩ টি গ্রামের ৫৫ জনের মধ্যে মোট ১৪ লক্ষ ৫৭ হাজার টাকা সুদমুক্ত ক্ষুদ্রঋণ এবং সহায়ক উপকরণ হিসেবে ৭ জন প্রতিবন্ধীর মধ্যে ৭ টি হুইল চেয়ার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই