1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

কুড়িগ্রামের চিলমারীতে “ভাসমান তেলডিপো স্থায়ীকরণের দাবিতে” গণ স্বাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ২১৭ Time View

 

 

 

হাবিবুর রহমান, চিলমারী, কুড়িগ্রামঃ

কুড়িগ্রামের চিলমারীতে “ভাসমান তেলডিপো পুনরায় চালু ও স্থায়ীকরণের দাবিতে” সর্বস্তরের জনগণের জন্য গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

 

সোমবার (১৯শে জানুয়ারী) সকাল ১০টার সময় উপজেলা পরিষদ গেটের সামনে, “রংপুর বিভাগ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের উদ্দোগে” গণস্বাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ব্রহ্মপুত্র নদের তীরে থাকা “ভাসমান তেলডিপো দুটি পুনরায় চালু ও স্থায়ীকরণের দাবিতে” সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত অনুষ্ঠিত এই গণস্বাক্ষর কর্মসূচিতে, বিভিন্ন স্তরের সাধারণ জনগণের পাশাপাশি অংশ নেন, “রংপুর বিভাগ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের” সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা রিয়াজুল হক, সহ-সভাপতি সাহেদ আলী, প্রচার সম্পাদক আজাদ মিয়া, কোষাধ্যক্ষ সুলতান মাহমুদ বাচ্চু, সহ- সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম, উপদেষ্টা আবু হানিফাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

 

 

উল্লেখ্য ১৯৮৯ সাল থেকে “উপজেলার ব্রহ্মপুত্র নদের তীরে যমুনা ও মেঘনা” নামে দুটি ভাসমান তেলডিপো, জ্বালানি তেল সরবরাহ করে এবং এলাকার অনেক জ্বালানী চাহিদা পূরণ করে আসছিল বলে জানাযায়। কিন্তু হঠাৎ অজানা কারণে নদের নাব্যতা সংকট দেখিয়ে, ডিপো দুটিতে গত প্রায় ৮বছর ধরে তেল সরবরাহ বন্ধ রাখা হয়েছিল।এতে আসন্ন বোরো মৌসুমে এলাকায় জ্বালানি তেল সংকটের সম্ভাবনা দেখা দিয়েছে। ভাসমান ডিপো দুইটি পুনরায় চালু ও স্থায়ীকরণের দাবিতে বিভিন্ন কর্মসূচীর অংশ হিসাবে বিভিন্ন স্তরের সাধারণ মানুষের গণ সাক্ষরতা কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই