1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
শনিবার, ৩০ মে ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে বিপুল মাদক জব্দ নড়াইল জেলা এনসিপির আহবায়ক কমিটি গঠন নোয়াখালীর সোনাইমুড়ীর জয়াগে সম্পত্তি ভাগাভাগির দ্বন্দ্বে মা ও শিশুপুত্রকে হত্যার দুই বছর পর পুকুর থেকে তাদের কঙ্কাল উদ্ধার করেছে সিআইডি নোয়াখালীর চাটখিলে কোরবানির পশু জবাই ও পশুর চামড়া সংরক্ষণ সংক্রান্ত সভা অনুষ্ঠিত নোয়াখালীর চাটখিলে নববধূকে গলা টিপে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ নোয়াখালীর চাটখিলে ভূমি সেবা মেলা ২০২৬ এর উদ্বোধন নাটোরের লালপুরে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম, আনন্দের সাথে দুশ্চিন্তা নোয়াখালীর চাটখিল এর ‘রাজাবাবু’ কে দেখতে প্রতিদিন বাড়ছে ভিড় নোয়াখালীর সেনবাগে মাদক ও দেশীয় অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে পুলিশ  লক্ষ্মীপুরের রামগঞ্জে এক প্রবাসীর স্ত্রী ও তার পরকীয়া প্রেমিক এক ব্যবসায়ীকে আটক করে দুজনের মধ্যে কাজী ডেকে বিয়ে

দৈনিক আলোকিত দেশ নামে একটা ভুয়া পত্রিকায় সাংবাদিক ও নির্বাচনে পর্যবেক্ষক নিয়োগের নামে হাতিয়ে নিয়েছেন অনেক টাকা

  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১২৮ Time View

 

ডি জেড নিউজ ২৪ ডেস্কঃ

খোঁজ নিয়ে জানা যায়, আলোকিত দেশ নামে একটি দৈনিক পত্রিকার ডিক্লিয়ারেশন নেয়া আছে চুয়াডাঙ্গা জেলা থেকে। ২৩ সেপ্টেম্বর ২০১৪ ইং তারিখ থেকে মোস্তাফিজুর রহমান নামের একজন সম্পাদক ও প্রকাশক হিসেবে দৈনিক আলোকিত দেশ পত্রিকাটির ডিক্লিয়ারেশন প্রাপ্ত হন। কিন্তু তিনি নানাবিধ কারণে এ পত্রিকা প্রকাশনা অব্যাহত রাখতে পারেননি।

 

চুয়াডাঙ্গার জেলা প্রশাসক জানান, নিয়মিত প্রকাশ না হওয়ায় ২০১৬ সালের ১৬ জুলাই এক পত্রের মাধ্যমে আলোকিত দেশ পত্রিকার ডিক্লিয়ারেশন বাতিল করা হয়।

 

চুয়াডাঙ্গার তৎকালীন জেলা প্রশাসক সায়মা ইউনুস স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধন) অধ্যাদেশ ১৯৭৩ এর ৭ ধারা অনুযায়ী দৈনিক আলোকিত দেশ পত্রিকা নিয়মিত প্রকাশে ব্যর্থ হওয়ায় ডিক্লারেশন বাতিল করা হলো।

 

অথচ প্রতারক জনৈক কে এম রুবেল কথিত দৈনিক আলোকিত দেশ পত্রিকাটি বছরের পর বছর ধরে চট্টগ্রাম থেকে বের করলেও, রেজিষ্ট্রেশন নাম্বার হিসেবে ঢাকার ডিএ নাম্বার ৬০৫৮ ব্যবহার করে চলেছেন। সম্প্রতি দৈনিক আলোকিত দেশ পত্রিকায় সাংবাদিক ও জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক নিয়োগ দেওয়া, প্রেস জ্যাকেট, বাইক স্টিকার, মোবাইল স্টিকার, বুম মাইক্রোফোন, প্রেস আইডি কার্ড ও পর্যবেক্ষক আইডি কার্ড বাবদ ৩ হাজার টাকা এবং ৩মাসের পত্রিকার খরচ বাবদ আরো ৩ হাজার টাকা বিকাশের মাধ্যমে হাতিয়ে নিয়েছেন। তার দেওয়া নির্ধারিত তারিখ ও সময় পেরিয়ে যাওয়ার পর এখন উল্লেখিত সামগ্রী দেওয়া তো দুরের কথা ফোন রিসিভ করছেনা এমনকি কোন ম্যাসেজের উত্তর ও দিচ্ছেনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই