1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
শিবগঞ্জের ​মোকামতলায় পুলিশের সফল অভিযানে ৩কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার দোসরা মার্চ স্বাধীনতার ১ম পতাকা উত্তোলন দিবসে আ স ম আব্দুর রব এর কিছু স্মৃতিকথাঃ ভোলাহাট সীমান্তে ডিএনসির অভিযানে হেরোইনসহ আটক ১ নিয়মিত রোজা ও পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী ৫ যুবককে ইঞ্জিনচালিত ভ্যানগাড়ি উপহার আমরা কোন অন্যায়ের সাথে আপোষ করব না–সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ময়মনসিংহে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত, প্রধান অতিথি মিয়া গোলাম পরোয়ার চাটখিল পৌরসভার মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের ইফতার ও দোয়া অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ের হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসার নবনির্মিত ভবন উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপসহ আটক ১ চট্টগ্রামের আনোয়ারায় চালকের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে অটোরিকশা ছিনতাইকালে জনতার হাতে আটক তিনজন

উৎসবমুখর নির্বাচনে বিএনপিসহ বিজয়ীদের অভিনন্দন, রাষ্ট্র রূপান্তরই হবে আগামীর অঙ্গীকার—আ স ম আবদুর রব

  • Update Time : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৭ Time View

 

 

ডি জেড নিউজ ২৪ ডেস্কঃ

গণভোট ও জাতীয় নির্বাচনে দেশব্যাপী উৎসবমুখর পরিবেশে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে প্রদত্ত ঐতিহাসিক ম্যান্ডেটের জন্য বিএনপিসহ সকল বিজয়ী প্রার্থী, অন্তর্বর্তীকালীন সরকার এবং দেশের বীর জনতাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি-এর সভাপতি আ স ম আবদুর রব।

 

 

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগের মহিমায় অর্জিত এই নতুন বাংলাদেশে আজকের এই শান্তিপূর্ণ নির্বাচন আমাদের জাতীয় ইতিহাসে এক গৌরবোজ্জ্বল মাইলফলক। জনগণ অত্যন্ত সাহসিকতার সাথে তাদের রায় প্রদান করে রাষ্ট্র সংস্কারের যে জোরালো বৈধতা দিয়েছেন, তা কেবল একটি নির্বাচনি জয় নয়; বরং এটি একটি জবাবদিহিমূলক, বৈষম্যহীন এবং মানবিক রাষ্ট্র গড়ার অদম্য অঙ্গীকার।

 

 

তিনি আরো বলেন এই বিজয় কেবল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সরকার গঠনের সাফল্য নয়, এটি ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের পথে এক বিশাল যাত্রা। গণ মানুষের স্বপ্নপূরণে একটি ন্যায়ভিত্তিক ও স্বচ্ছ রাষ্ট্র প্রতিষ্ঠাই এখন আমাদের প্রধান ব্রত। গণতন্ত্র মানে কেবল ভোট নয়; বরং রাষ্ট্র পরিচালনার প্রতিটি স্তরে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। ভিন্নমতের প্রতি শ্রদ্ধা এবং বৈচিত্র্যের মাঝে ঐক্যই হবে আমাদের শক্তির উৎস।
জনগণের এই বিপুল জনরায়কে যদি আমরা একটি অংশীদারিত্বমূলক ও সমৃদ্ধ রাষ্ট্র বিনির্মাণের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারি, তবেই শহিদদের রক্ত সার্থক হবে এবং বিশ্বমানচিত্রে বাংলাদেশ এক অনন্য উচ্চতায় অধিষ্ঠিত হবে।”

 

 

বার্তা প্রেরক
ফারহান হাবীব
সহ-দপ্তর সম্পাদক
জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি
০১৮৪৯৮৫৭৪০১

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই