1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
শিবগঞ্জের ​মোকামতলায় পুলিশের সফল অভিযানে ৩কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার দোসরা মার্চ স্বাধীনতার ১ম পতাকা উত্তোলন দিবসে আ স ম আব্দুর রব এর কিছু স্মৃতিকথাঃ ভোলাহাট সীমান্তে ডিএনসির অভিযানে হেরোইনসহ আটক ১ নিয়মিত রোজা ও পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী ৫ যুবককে ইঞ্জিনচালিত ভ্যানগাড়ি উপহার আমরা কোন অন্যায়ের সাথে আপোষ করব না–সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ময়মনসিংহে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত, প্রধান অতিথি মিয়া গোলাম পরোয়ার চাটখিল পৌরসভার মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের ইফতার ও দোয়া অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ের হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসার নবনির্মিত ভবন উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপসহ আটক ১ চট্টগ্রামের আনোয়ারায় চালকের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে অটোরিকশা ছিনতাইকালে জনতার হাতে আটক তিনজন

জয়পুরহাটে রমজান উপলক্ষে অনুষ্ঠিত হলো ছাত্রশিবিরের র‍্যালি

  • Update Time : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০২ Time View

 

 

মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাটঃ

আজ ১৮ ফেব্রুয়ারি (বুধবার) পবিত্র মাহে রমজানকে সামনে রেখে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে জয়পুরহাট শহরে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জয়পুরহাট শহর শাখা।বিকালে শহরের বিভিন্ন সড়কে র‍্যালিটি প্রদক্ষিণ করে এবং সর্বস্তরের মানুষের মাঝে রমজানের তাৎপর্য ও শিক্ষা তুলে ধরার চেষ্টা করে।

 

 

র‍্যালিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা রমজানের গুরুত্ব, আত্মশুদ্ধি, সংযম, তাকওয়া ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার বিভিন্ন বার্তাসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন। শহরের প্রধান সড়কগুলোতে শৃঙ্খলাবদ্ধভাবে র‍্যালি প্রদক্ষিণকালে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

 

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মোঃ হাসিবুল আলম লিটন।

 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখার সভাপতি মোঃ তারেক হোসেন, জেলা জামায়াতের অফিস সেক্রেটারি ও ছাত্রশিবিরের সাবেক জেলা সেক্রেটারি মাওলানা মোঃ আনোয়ার হোসেন এবং শহর জামায়াতের সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা।

 

 

এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি আশরাফুল ইসলাম, অফিস সম্পাদক তারেক ইসলাম, বায়তুল মাল সম্পাদক মোরশেদুল ইসলাম, সাহিত্য সম্পাদক ইসমাইল হোসেনসহ জেলা ও শহর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা।

 

 

র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, মাহে রমজান আত্মসংযম, আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। এ মাসের শিক্ষা ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবনেও বাস্তবায়ন করতে হবে। তারা সমাজে নৈতিক অবক্ষয় রোধ, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং রমজানের প্রকৃত চেতনাকে ধারণ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই