1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
শিবগঞ্জের ​মোকামতলায় পুলিশের সফল অভিযানে ৩কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার দোসরা মার্চ স্বাধীনতার ১ম পতাকা উত্তোলন দিবসে আ স ম আব্দুর রব এর কিছু স্মৃতিকথাঃ ভোলাহাট সীমান্তে ডিএনসির অভিযানে হেরোইনসহ আটক ১ নিয়মিত রোজা ও পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী ৫ যুবককে ইঞ্জিনচালিত ভ্যানগাড়ি উপহার আমরা কোন অন্যায়ের সাথে আপোষ করব না–সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ময়মনসিংহে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত, প্রধান অতিথি মিয়া গোলাম পরোয়ার চাটখিল পৌরসভার মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের ইফতার ও দোয়া অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ের হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসার নবনির্মিত ভবন উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপসহ আটক ১ চট্টগ্রামের আনোয়ারায় চালকের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে অটোরিকশা ছিনতাইকালে জনতার হাতে আটক তিনজন

আপনি অপকর্ম করবেন, দল সে দায়ভার বহন করবে না–পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ 

  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৩ Time View

 

 

মোঃ আশরাফুল ইসলাম, পঞ্চগড়ঃ

পথসভায় বক্তব্য দিচ্ছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ক্ষমতায় আছি বলে আমি কী হলাম রে, এ চিন্তা যদি করেন তাহলে আমার কাছে আসতে হবে না। আমি সাধারণ জনগণকে নিয়ে রাজনীতি করবো।

 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজারে এক পথসভায় এসব কথা বলেন তিনি। ফরহাদ হোসেন আজাদ বলেন, সাধারণ জনগণের ভোটেই আমরা এমপি হয়েছি, সরকার গঠন করেছি। কাজেই আপনি অপকর্ম করবেন এর দায়ভার দল বহন করবে না, মাননীয় প্রধানমন্ত্রী গ্রহণ করবেন না এবং আমি ফরহাদ হোসেন আজাদও গ্রহণ করব না।

 

 

তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, বিগত দিনে কী ভুল করেছেন, কী অন্যায় করেছেন, কী ত্রুটি করেছেন সেগুলোর আত্মসমালোচনা করে সংশোধন হওয়ার চেষ্টা করুন। তিনি বলেন, এমপি-মন্ত্রী হয়েছি পাঁচ বছরের জন্য। পাঁচ বছর পর আবার আপনাদের সামনে হাজির হতে হবে। একটি কথা মনে রাখবেন, আপনারও যেমন একটি ভোট, ওই সাধারণ মানুষেরও একটি ভোট।

 

 

স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতাদের উদ্দেশে প্রতিমন্ত্রী আরও বলেন, আপনি যেই হন না কেন, চেয়ারম্যান, মেম্বার কিংবা নেতা, আমার মেসেজ ক্লিয়ার, যদি আমার দলের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ পাই, এক সেকেন্ড দেরি করব না, দল থেকে বহিষ্কার করব এবং আইনপ্রয়োগকারী সংস্থার কাছে তুলে দেব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই