1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
শিবগঞ্জের ​মোকামতলায় পুলিশের সফল অভিযানে ৩কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার দোসরা মার্চ স্বাধীনতার ১ম পতাকা উত্তোলন দিবসে আ স ম আব্দুর রব এর কিছু স্মৃতিকথাঃ ভোলাহাট সীমান্তে ডিএনসির অভিযানে হেরোইনসহ আটক ১ নিয়মিত রোজা ও পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী ৫ যুবককে ইঞ্জিনচালিত ভ্যানগাড়ি উপহার আমরা কোন অন্যায়ের সাথে আপোষ করব না–সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ময়মনসিংহে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত, প্রধান অতিথি মিয়া গোলাম পরোয়ার চাটখিল পৌরসভার মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের ইফতার ও দোয়া অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ের হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসার নবনির্মিত ভবন উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপসহ আটক ১ চট্টগ্রামের আনোয়ারায় চালকের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে অটোরিকশা ছিনতাইকালে জনতার হাতে আটক তিনজন

ভোলায় ১ হাজার টাকার প্রলোভন দেখিয়ে নির্জন বাগানে নিয়ে বাক প্রতিবন্ধী নারীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ 

  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪২ Time View

 

 

 

খন্দকার নিরব, ভোলাঃ

ভোলার তজুমদ্দিনে ১ হাজার টাকার সমঝোতার প্রলোভন দেখিয়ে এক বাক প্রতিবন্ধী হিন্দু নারীকে নির্জন বাগানে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। অচেতন ও রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

 

ভুক্তভোগী স্বামী পরিত্যক্তা এক সন্তানের জননী। তিনি চাঁদপুর ইউনিয়নের শায়েস্তাকান্দি গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শুশান্ত চন্দ্র দাস ও খুকু রানী দম্পতির সন্তান।

 

 

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাতে হোন্ডাচালক রাকিবের সঙ্গে ১ হাজার টাকার সমঝোতায় ধোপা বাড়ির পেছনের একটি বাগানে যান ওই নারী। সেখানে পূর্বপরিকল্পিতভাবে কয়েকজন মিলে তাকে রাতভর জোরপূর্বক ধর্ষণ করে। অসুস্থ হয়ে পড়লে শশীগঞ্জ দাসপাড়ায় ফেলে রেখে যায় অভিযুক্তরা।

 

 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে শশীগঞ্জ দাসপাড়া গ্রামের তুলসী রানী ঘুম থেকে উঠে বাড়ির পাশে অচেতন ও রক্তাক্ত অবস্থায় ওই নারীকে দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে প্রথমে তজুমদ্দিন হাসপাতালে এবং পরে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।

 

 

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে তজুমদ্দিন থানায় ধর্ষণ মামলা (নং–০৩) দায়ের করেন।

 

 

ঘটনার পরপরই তজুমদ্দিন থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর একাধিক টিম তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলোঃ অটোরিকশা চালক মোঃ রাকিব (৩০), চাঁদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ জুয়েল (৩৫) এবং তদন্তে প্রাপ্ত আল আমিন সম্রাট (২০)। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

 

 

প্রেস ব্রিফিংয়ে ভোলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইব্রাহীম জানান, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই