1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
শিবগঞ্জের ​মোকামতলায় পুলিশের সফল অভিযানে ৩কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার দোসরা মার্চ স্বাধীনতার ১ম পতাকা উত্তোলন দিবসে আ স ম আব্দুর রব এর কিছু স্মৃতিকথাঃ ভোলাহাট সীমান্তে ডিএনসির অভিযানে হেরোইনসহ আটক ১ নিয়মিত রোজা ও পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী ৫ যুবককে ইঞ্জিনচালিত ভ্যানগাড়ি উপহার আমরা কোন অন্যায়ের সাথে আপোষ করব না–সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ময়মনসিংহে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত, প্রধান অতিথি মিয়া গোলাম পরোয়ার চাটখিল পৌরসভার মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের ইফতার ও দোয়া অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ের হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসার নবনির্মিত ভবন উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপসহ আটক ১ চট্টগ্রামের আনোয়ারায় চালকের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে অটোরিকশা ছিনতাইকালে জনতার হাতে আটক তিনজন

শিবগঞ্জের ​মোকামতলায় পুলিশের সফল অভিযানে ৩কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ২৮ Time View

 

 

 

রাসেল আহম্মেদ, শিবগঞ্জ, বগুড়াঃ
​বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের চৌকস আভিযানিক দল পুনরায় তাদের কর্মদক্ষতা ও জননিরাপত্তায় আপসহীন অবস্থানের প্রমাণ দিয়েছে। সোমবার এক বিশেষ অভিযানে ৩ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।

 

 

​পুলিশ সূত্রে জানা যায়, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল রংপুর-ঢাকা মহাসড়কের মুরাদপুর গ্রামস্থ ‘মির এন্ড রুবেল এলপিজি অটো গ্যাস স্টেশন’-এর সামনে একটি অস্থায়ী চেকপোস্ট বসায়। তল্লাশিকালে রংপুর থেকে ঢাকাগামী একটি রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ সেটিকে থামানোর সংকেত দেয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে মোটরসাইকেল আরোহীদের হেফাজত থেকে ৩ কেজি ৭০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।​

 

 

আটককৃত দুই ব্যক্তি হলেনঃ মোঃ আরিফ হোসেন (১৯), পিতা- মোঃ আঃ বারেক। মোঃ পলাশ মিয়া (২০), পিতা- মোঃ মোতালেব হোসেন। উভয় অভিযুক্তের বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার পশ্চিম বালাতারি গ্রামে। ​অভিযান শেষে উদ্ধারকৃত গাঁজা এবং পাচারে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ​

 

 

পুলিশের জানান, মাদকের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। মহাসড়ক ব্যবহার করে কোনোভাবেই যেন মাদক পাচার হতে না পারে, সে লক্ষে মোকামতলা পুলিশ সর্বদা সজাগ রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই