1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম:
খোকন নামে একটি ছেলে নোয়াখালীর চাটখিল থেকে নিখোঁজ হয়েছেন  নরসিংদীতে মাদ্রাসার শিক্ষার্থী গোসল না করায় পৈশাচিক মারধরে অভিযোগে শিক্ষক গ্রেফতার প্রবাসী ফুটবলার দিয়ে শ্রীলঙ্কার উত্থান আর আমাদের বাংলাদেশের পতন  হাতিয়া থানা পুলিশের অভিযানে ৭ ড্রাম ১৩৩০ লিটার চোরাই ডিজেল সহ দুইজন গ্রেফতার নোয়াখালীর চাটখিলে মেয়াদ উত্তীর্ণ ওষুধ এবং অনিয়মের কারণে ২ হাসপাতালকে জরিমানা নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ১৫০০ ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল সহ দুজন গ্রেফতার বিশ্বকাপে ফেরার অপেক্ষা এবারও ঘুচলোনা চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির  নরসিংদীর শিবপুরে তেল মজুদ রাখায় ৮ হাজার টাকা জরিমানা  সোহেল নামে ২৮ বছরের একটি ছেলে ঢাকার সাভার থেকে নিখোঁজ, সন্তানের খোঁজে মায়ের আকুল আবেদন পতাকা উত্তোলন দিবস সহ মুক্তিযুদ্ধের প্রতিটি গৌরবময় অধ্যায়কে রাষ্ট্রীয়ভাবে পালন করা এখন সময়ের দাবি–তানিয়া রব

নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ১৫০০ ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল সহ দুজন গ্রেফতার

  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৪০ Time View

 

 

মোঃ সাইদুল ইসলাম হেলাল, নওগাঁঃ
নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ জনাব আসাদ এর তত্ত্বাবধানে ৩১ মার্চ ২০২৬ তারিখ রাত ১০.৪৫ ঘটিকায় সময় নওগাঁ সদর মডেল থানার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযানের জন্য নওগাঁ সদর হাসপাতাল এলাকায় পাঠানো হয়।

 

 

নওগাঁ সদর থানার এই বিশেষ অভিযানিক টিম নওগাঁ সদর মডেল থানাধীন ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মেইন গেটের সামনে থেকে ১।রাজ কুমার চৌধুরী (২৩), পিতা – আকাশ চৌধুরী @ তুলশি, মাতা-পারুল রানী চৌধুরী
সাং- খাস নওগাঁ সুইপার পট্টি এবং ২। সুজন চৌধুরী @ সুইট(২৯), পিতা- মৃত রতন চৌধুরী,
মাতা- পাতাসি চৌধুরী৷ সাং- চকদেব নুনিয়া পট্টি,
উভয়ে নওগাঁ সদর থানা।

 

 

তাদেরকে তল্লাশি করে ১৫০০ পিছ ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি অনটেস্ট ইয়ামাহা ভার্সন থ্রি ১৫০ সিসি মোটরসাইকেল উদ্ধার পূর্বক জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামী দুইজন বেশ কিছুদিন যাবত নওগাঁয় মাদকের ব্যবসা করে আসছিল। কিছুদিন আগে তার মা নুনিয়াপট্টি থেকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার হয়েছিল। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই