1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
চিলমারীতে “বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ” প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাতের দাবিতে মানববন্ধন করেছে লেবাননে ইসরায়েলের হামলায় বাংলাদেশি নারী দিপালী খাতুন নিহত সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এর দরবার অনুষ্ঠিত দেশের জনসাধারণের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ঢাকা থেকে ফেরার পথে নিখোঁজ গাইবান্ধার গোবিন্দগঞ্জের বিপুল সরকার গাজীপুরের শ্রীপুরে শতাধিক আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণীর ব্যক্তির বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান নোয়াখালীর চাটখিলে ২য় শ্রেণীর শিক্ষার্থীকে ছুরিকাঘাত, থানায় লিখিত অভিযোগ খোকন নামে একটি ছেলে নোয়াখালীর চাটখিল থেকে নিখোঁজ হয়েছেন  নরসিংদীতে মাদ্রাসার শিক্ষার্থী গোসল না করায় পৈশাচিক মারধরে অভিযোগে শিক্ষক গ্রেফতার প্রবাসী ফুটবলার দিয়ে শ্রীলঙ্কার উত্থান আর আমাদের বাংলাদেশের পতন 

সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এর দরবার অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৩২ Time View

 

 

ডি জেড নিউজ ২৪ ডেস্কঃ

আজ ১২ এপ্রিল ২০২৬ (রবিবার) বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যবৃন্দের উদ্দেশ্যে ঢাকা সেনানিবাসস্থ সেনাপ্রাঙ্গন মিলনায়তনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি এর দরবার অনুষ্ঠিত হয়।

 

 

অনুষ্ঠানস্থলে পৌঁছালে মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী এর প্রধানগণ এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার।

 

 

দরবারে মাননীয় প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা, দেশের সার্বিক নিরাপত্তা রক্ষা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন। বিশেষত, গত ২০২৪ সালের আগস্ট পরবর্তী সময় হতে অদ্যবধি দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুনিপুণভাবে সম্পন্ন করার জন্য তিনি সশস্ত্র বাহিনীর ভূয়সী প্রশংসা করেন। এছাড়া, মাননীয় প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর ভবিষ্যৎ সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং জাতীয় উন্নয়নে আরও কার্যকর ভূমিকা পালনের লক্ষ্যে বর্তমান সরকার কর্তৃক সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পরিশেষে, মাননীয় প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর সকল সদস্যবৃন্দকে দল-মতের ঊর্ধ্বে থেকে দেশকে ধারণ করা, দেশের সার্বভৌমত্ব ও সংবিধানের মর্যাদা সমুন্নত রাখা, জনগণের আস্থা অটুট রাখা এবং সর্বোপরি কর্মে, সততায়, শপথে ও ত্যাগের মাধ্যমে দেশকে ভালোবাসার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার নির্দেশনা প্রদান করেন।

 

 

দরবারে ঢাকায় অবস্থানরত সামরিক ও অসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন এবং দেশের অন্যান্য স্থানে অবস্থানরত সদস্যগণ ভিডিও টেলিকনফারেন্স এর মাধ্যমে অংশগ্রহণ করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই