1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

দিনাজপুরের বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলী ব্রীজের উদ্বোধন

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৯৭ Time View

 

 

রনজিৎ সরকার রাজ, দিনাজপুরঃ

২৬ আগষ্ট বুধবার যোহরের নামাজ পুর্বে বীরগঞ্জের বহুল প্রত্যাশিত মডেল মসজিদের শুভ উদ্বোধন করেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু।

 

 

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিনাজপুর মোঃ রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার বীরগঞ্জ সুমা খাতুন, অফিসার ইনচার্জ বীরগঞ্জ থানা সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির, প্রশাসনিক কর্মকর্তা শাহজাহান আলীসহ বিভিন্ন দপ্তর প্রধানগন।

 

 

এছাড়া জেলা বিএনপির উপদেষ্টা সাবেক ভিপি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রেজওয়ানুল ইসলাম রিজু, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, যুবদলের সদস্য সচিব এবং মরিচা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, আলহাজ্ব তানভীর চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম, নিজপাড়া ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, মুজাহিদুল ইসলাম মাজু, কামরুল হাসান, নশিউর রহমান, আব্দুল জব্বার, রেজাউল করিম মনি, ছাত্র বিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপন এবং দলীয় বিভিন্ন শ্রেনীর নেতৃবৃন্দসহ শত শত মুসল্লি নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

 

 

এরপুর্বে সকালে মাননীয় সংসদ সদস্য জাতীয় উদ্যান সিংড়ায় প্রবেশ পথে দীর্ঘদিনের সমস্যা বেইলি ব্রীজের উদ্বোধন করেছেন। মডেল মসজিদে যোহরের নামাজ আদায়ের পর তিনি ঢাকার উদ্দেশ্য রওনা দেন মর্মে জানা যায়।

 

 

ফলক উম্মুক্ত করনের সময় মুনাজাত পরিচালনা করেন হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওঃ আবুল হাসিম এবং যোহরের নামাজে ইমামতি করেন অত্র মডেল মসজিদের নব নিয়োগ প্রাপ্ত ইমাম মাওঃ মতিয়ার রহমান।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই