1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
চাঁদাবাজি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ’— নোয়াখালীতে মাওলানা এটিএম মাসুম তারুণ্যের অহংকার, সাহসী নেতৃত্বের প্রতীক রাকিব হোসেন রাজ সদস্য সচিব, চাটখিল উপজেলা ছাত্রদল চাটখিলের ভীমপুর কারিগরি কলেজে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত এ্যাটের্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুছ কাজল এবং বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গিয়াস আহমেদ ব্যারিস্টার মনির হোসেন কাজল এর সাথে সৌজন্য সাক্ষাৎ বর্তমান বিদ্যুৎ সংকট আওয়ামী লীগ সরকারের অপরিকল্পিত বিদ্যুৎ প্রকল্প স্থাপন করার কারনে সৃষ্টি হয়েছে–ব্যারিস্টার খোকন এমপি নিখোঁজ সংবাদ  বোচাগঞ্জে পৃথক অভিযানে ১৯৪ বস্তা সার জব্দ ও জরিমানা নোয়াখালীর চাটখিলে ছাত্রদলের বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত   মানুষ আর পাখির এক অদ্ভুত মায়ার সম্পর্ক নোয়াখালীর একলাশপুরে ৩ কেজি গাঁজাসহ যুবক আটক

বোচাগঞ্জে পৃথক অভিযানে ১৯৪ বস্তা সার জব্দ ও জরিমানা

  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৩৭ Time View

 

 

​ দিনাজপুর, বোচাগঞ্জ প্রতিনিধিঃ

বোচাগঞ্জে প্রশাসনের পরিচালিত পৃথক মোবাইল কোর্ট ও অভিযানে সর্বমোট ১৯৪ বস্তা সার জব্দ করা হয়েছে। এ সময় নিয়মের ব্যত্যয় পাওয়ায় একজনকে অর্থদণ্ড এবং অপর একটি ঘটনায় নিয়মিত মামলা দায়েরের নির্দেশনা দেওয়া হয়েছে।

​

গত ৩ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উপজেলার ২ নম্বর ইশানিয়া ইউনিয়নের বর্থ ও উত্তর কৃষ্ণপুর গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।

​

অভিযান সূত্রে জানা যায়, মো. মুক্তা আলম (পিতা: নুরুল হক)-এর বসতবাড়ি থেকে ১৪০ বস্তা বিভিন্ন ধরনের সার (টিএসপি, এমওপি, ডিএপি ও ইউরিয়া) সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তি উপস্থিত না থাকায় এ বিষয়ে নিয়মিত মামলা রুজু করার জন্য উপজেলা কৃষি অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে। জব্দকৃত সারগুলো উপজেলা কৃষি অফিসারের জিম্মায় সুরক্ষিত রাখা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া ও আদালতের নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

​

অপরদিকে, একই অভিযানে মো. বেলাল হোসেন (পিতা: মো. আবেদ আলি)-এর বাসা থেকে ৫৪ বস্তা সার (টিএসপি, এমওপি, ডিএপি ও ইউরিয়া) পাওয়া যায়। বিধি অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে তাঁকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া সারগুলোর জব্দতালিকা প্রস্তুত করে তা সরকারি নির্ধারিত মূল্যে বিক্রিপূর্বক প্রাপ্ত মূল্য সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য উপজেলা কৃষি অফিসারকে নির্দেশনা দেওয়া হয়েছে।

​

কৃষক স্বার্থ রক্ষায় এবং সার বিতরণ ও সংরক্ষণে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই