1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম:
নোয়াখালীর বেগমগঞ্জে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে ফারুক হোসেন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ডিবি পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৩ জুয়াড়িকে গ্রেপ্তার নোয়াখালীতে আইনশৃঙ্খলার অবনতিতে জেলা জামায়াতের উদ্বেগ, প্রশাসনের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি সেই অসহায় তিন প্রতিবন্ধী ভাইয়ের পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন বান্দরবানের বালাঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন পিসিসিপি সভাপতি আসিফ ইকবাল নোয়াখালীর চাটখিলে গ্রাম আদালত সম্পর্কিত জনসচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত  শহীদ পাইলট তৌকির ইসলামের নামে রাজশাহী বিমানবন্দর, সড়ক বা চত্বরের নামকরণের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ নিহত ২ রাজশাহীর চারঘাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অনশন নোয়াখালীর বেগমগঞ্জে জোবায়ের হোসেন রাকিব নামে এক তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

নোবিপ্রবিতে শিক্ষা প্রশাসন বিভাগের প্রথম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৬ Time View

 

বেলাল হোসেন কামাল ব্যুরো চীপ, নোয়াখালীঃ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষা প্রশাসন বিভাগের প্রথম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর ২০২৪) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক।

অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক তাঁর বক্তব্যে বলেন, তোমরা যখন উচ্চ শিক্ষা অর্জনের জন্য দেশের বাহিরে যাবে তখন তোমরাই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে। মনে রাখবে সফল মানুষ হওয়ার চেয়ে সার্থক মানুষ হওয়াটা বেশী জরুরী। এমন কাজ করে যেতে হবে যেন তোমাদের দ্বারা নোবিপ্রবির সুনাম, দেশের সুনাম অক্ষুণ্ণ থাকে। যেখানেই যাওনা কেন নোবিপ্রবি এলামনাই হিসেবে ডিপার্টমেন্টের জন্য, বিশ্ববিদ্যালয়ের জন্য অবদান রাখবে এই আশাবাদ ব্যক্ত করছি।

শিক্ষা প্রশাসন বিভাগের চেয়ারম্যান জি এম রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, প্রক্টর এ.এফ.এম আরিফুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক মোহাম্মদ নিজাম উদ্দিন। নোবিপ্রবি শিক্ষার্থী মোঃ নাফিজ ফুয়াদ ও দেবলীনা মহন্ত রুপকথার সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর সরকার।

অনুষ্ঠানে নোবিপ্রবি শিক্ষা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশ নেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই