1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ড থেকে মোঃ মিনহাজ নামে ২০ বছরের এক যুবক নিখোঁজ হয়েছেন জলিল টেক্সটাইলের জমি সেনাবাহিনীর কাছে হস্তান্তর “শ্রমিকের ঘামঝরা ইতিহাসের অবসান” দিনাজপুরের বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলী ব্রীজের উদ্বোধন ডিবি পুলিশের অভিযানে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১ সেনাসদস্য মাসুম বিল্লাহকে শেষ বিদায় দিতে এসে সড়ক দুর্ঘটনায় আরেক সেনাসদস্য সোহেল ও তাঁর স্ত্রীর করুণ মৃত্যু নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাটখিল-খিলপাড়া সড়ক নির্মাণের দুই মাসের মধ্যেই ভেঙে পড়েছে, জনদুর্ভোগ চরমে নোয়াখালীর চাটখিলে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশে ‘হিজবুত তাওহীদ’ কে নিষিদ্ধের দাবি নোয়াখালীর চাটখিলে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিকিৎসাসেবা পরিচালনার দায়ে ‘নোমান হাসপাতাল’ কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

নোয়াখালীর চাটখিলে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১০১ Time View

 

 

শাহাদাত হোসেন সোহাগ, চাটখিল উপজেলা প্রতিনিধিঃ

নোয়াখালীর চাটখিলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে উদযাপন করেছেন উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

 

 

বুধবার সন্ধ্যায় চাটখিল উপজেলা প্রাঙ্গণে আয়োজিত এক মনোমুগ্ধকর অনুষ্ঠানে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

 

 

চাটখিল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইউসুফ উন নবী বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সদস্য সচিব আহসানুল হক মাসুদ, চাটখিল পৌর যুবদলের আহ্বায়ক ও বিআরডিবির চেয়ারম্যান মাসুদ রানা।

 

 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন ভূঁইয়া লল্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম ভূঁইয়া রিগান, উপজেলা যুগ্ম আহ্বায়ক মনির হোসেনসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

 

এ সময় নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাকালীন আদর্শ ও লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই