1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম:
নোয়াখালীর বেগমগঞ্জে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে ফারুক হোসেন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ডিবি পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৩ জুয়াড়িকে গ্রেপ্তার নোয়াখালীতে আইনশৃঙ্খলার অবনতিতে জেলা জামায়াতের উদ্বেগ, প্রশাসনের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি সেই অসহায় তিন প্রতিবন্ধী ভাইয়ের পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন বান্দরবানের বালাঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন পিসিসিপি সভাপতি আসিফ ইকবাল নোয়াখালীর চাটখিলে গ্রাম আদালত সম্পর্কিত জনসচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত  শহীদ পাইলট তৌকির ইসলামের নামে রাজশাহী বিমানবন্দর, সড়ক বা চত্বরের নামকরণের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ নিহত ২ রাজশাহীর চারঘাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অনশন নোয়াখালীর বেগমগঞ্জে জোবায়ের হোসেন রাকিব নামে এক তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

নোয়াখালীর চাটখিলের শাহাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শিক্ষার্থীদের ২ ঘন্টা অবরুদ্ধ

  • Update Time : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৩ Time View

 

দৈনিক দুপুরের খবর ডেস্কঃ

নোয়াখালী চাটখিল উপজেলার শাহাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ আলম স্বপন কে তার কক্ষে ২ঘন্টা অবরুদ্ধের ঘটনা ঘটেছে।

খবর পেয়ে চাটখিল থানার পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। এসএসসি পরীক্ষায় অকৃতকার্যদের ফরম ফিলাপ করতে না দেওয়ায় এ ঘটনা ঘটে বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, করপাড়া গ্রামের মৃতঃ আকবর হোসেনের ছেলে সাইফুর রহমান সাইফ স্কুলের চূড়ান্ত মূল্যায়ন পরিক্ষায় অংশগ্রহণ না করে ফরম ফিলাপ করতে চাইলে প্রধান শিক্ষক তাকে ফরম ফিলাপ করতে না দেওয়ার সিদ্ধান্ত জানান। এতে সে ক্ষিপ্ত হয়ে তার দলবল নিয়ে এসে আজ শনিবার (১৪ ডিসেম্বর ২০২৪) দুপুর ১২টার দিকে প্রধান শিক্ষককে তার কার্যালয়ে তালা লাগিয়ে দুই ঘন্টা অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এ বিষয়ে সাইফ সহ তার সঙ্গীদেরকে বিদ্যালয়ের বর্তমান সভাপতি উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করার পরামর্শ দিয়ে প্রধান শিক্ষককে উদ্ধার করেন।

প্রধান শিক্ষক মোরশেদ আলম স্বপন তাকে দুই ঘন্টা অবরুদ্ধ রাখার কথা স্বীকার করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, তিনি একটি তদন্ত কমিটি গঠন করেছেন। তদন্ত রিপোর্টের আলোকে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই