1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ড থেকে মোঃ মিনহাজ নামে ২০ বছরের এক যুবক নিখোঁজ হয়েছেন জলিল টেক্সটাইলের জমি সেনাবাহিনীর কাছে হস্তান্তর “শ্রমিকের ঘামঝরা ইতিহাসের অবসান” দিনাজপুরের বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলী ব্রীজের উদ্বোধন ডিবি পুলিশের অভিযানে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১ সেনাসদস্য মাসুম বিল্লাহকে শেষ বিদায় দিতে এসে সড়ক দুর্ঘটনায় আরেক সেনাসদস্য সোহেল ও তাঁর স্ত্রীর করুণ মৃত্যু নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাটখিল-খিলপাড়া সড়ক নির্মাণের দুই মাসের মধ্যেই ভেঙে পড়েছে, জনদুর্ভোগ চরমে নোয়াখালীর চাটখিলে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশে ‘হিজবুত তাওহীদ’ কে নিষিদ্ধের দাবি নোয়াখালীর চাটখিলে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিকিৎসাসেবা পরিচালনার দায়ে ‘নোমান হাসপাতাল’ কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

ডিবি পুলিশের অভিযানে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৪৮ Time View

 

 

চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ১ হাজার ১২৫ বোতল কথিত এস্কাফ সিরাপসহ মো. সামি (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি টয়োটা প্রাইভেটকারও জব্দ করা হয়।

 

 

মাদক ও চোরাচালানমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়ার দৃঢ় অঙ্গীকার বাস্তবায়নে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মো. ফয়সাল হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ২৬ আগস্ট ২০২৬ রাত ৩টা ৪০ মিনিটে সদর মডেল থানাধীন পৌরসভার রেহাইচর মহল্লাস্থ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মহানন্দা সেতুর টোলঘরের সামনে অভিযান পরিচালনা করেন।

 

 

অভিযানকালে মো. সামি (২১)কে গ্রেপ্তার করা হয়। তিনি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার খালপাড় চেঙ্গাইন এলাকার মৃত বদুর ছেলে। বর্তমানে তিনি সোনাপুর এলাকায় ফুফু মোছা. বানুর তত্ত্বাবধানে বসবাস করছিলেন।

 

 

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর আসামির দেখানো ও শনাক্ত মতে ১ হাজার ১২৫ বোতল কোডিন ফসফেট মিশ্রিত কথিত অবৈধ মাদকদ্রব্য এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত সিলভার রঙের একটি টয়োটা প্রাইভেটকার (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-গ-১৭-৮৯২৫) জব্দ করা হয়েছে।

 

 

মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে পুলিশের পাশে থাকুন। মাদক সংক্রান্ত তথ্য দিয়ে সহযোগিতা করুন। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই