1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসকের কম্বল বিতরণ

  • Update Time : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৩২৯ Time View

দৈনিক দুপুরের খবর ডেস্কঃ

ঠাকুরগাঁওয়ে ছিন্নমূল ও এতিম শিশুদের মাঝে রাতে কম্বল বিতরণ করেছে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক (ডিসি) ইশরাত ফারজানা।

গতকাল রাত সাড়ে ১১টার দিকে ঘন কুয়াশার মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শীবগঞ্জ এলাকার দুটি এতিমখানায় গিয়ে এতিম শিশুদের হাতে কম্বল তুলে দেন তিনি। এ সময় এসব এতিম শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক। জানা যায়, তীব্র শীতের পাশাপাশি গত দুই দিন ধরে সূর্যের দেখা নাই ঠাকুরগাঁওয়ে। যার ফলে শীতের প্রাদুর্ভাব বেড়েছে। বইছে হিমেল হাওয়া। এ জন্য শীতার্ত মানুষদের উষ্ণতা দিতে রাতের আঁধারে গাড়িতে কম্বল নিয়ে ছুটছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা।

ইশরাত ফারজানা বলেছেন, উত্তরের এই ঠাকুরগাঁও জেলায় শীত অনেক বেশি। আমরা আগে থেকেই শীতবস্ত্র বিতরণ শুরু করেছি। একটু উষ্ণতা দিতে সরকারের পক্ষ থেকে বাড়িতে বা প্রতিষ্ঠানে বিভিন্ন সময়ে গিয়ে দেয়া হচ্ছে। রাত বা দিন বলে নয়, মানুষের সেবা করাই আমাদের কাজ। বিতরণ কালে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ তালুকদার উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই