1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম:
নোয়াখালীর বেগমগঞ্জে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে ফারুক হোসেন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ডিবি পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৩ জুয়াড়িকে গ্রেপ্তার নোয়াখালীতে আইনশৃঙ্খলার অবনতিতে জেলা জামায়াতের উদ্বেগ, প্রশাসনের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি সেই অসহায় তিন প্রতিবন্ধী ভাইয়ের পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন বান্দরবানের বালাঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন পিসিসিপি সভাপতি আসিফ ইকবাল নোয়াখালীর চাটখিলে গ্রাম আদালত সম্পর্কিত জনসচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত  শহীদ পাইলট তৌকির ইসলামের নামে রাজশাহী বিমানবন্দর, সড়ক বা চত্বরের নামকরণের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ নিহত ২ রাজশাহীর চারঘাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অনশন নোয়াখালীর বেগমগঞ্জে জোবায়ের হোসেন রাকিব নামে এক তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

সাংবাদিকরা সমাজের আয়না স্বরূপ, প্রশাসনের সাথে তাদের সম্পর্ক নিবিড়–চাটখিল ইউএনও মিজানুর রহমান

  • Update Time : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ২৫১ Time View

 

হুমায়ন আকাশ, নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী জেলা চাটখিল উপজেলায় কর্মরত সাংবাদিক, বিশিষ্ট ব্যক্তি ও গুণীজনদের সম্মানে, চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬শে মার্চ) সন্ধ্যায় চাটখিল উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়ামে এই ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

চাটখিল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রিয়াদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাটখিল উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনিছ আহম্মদ হানিফ।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী।

 

এ সময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাটখিল উপজেলা সেক্রেটারি নূর হোসেন রিয়াজ, চাটখিল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী ফরহাদ, চাটখিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন হোসেন, ইসলামী ব্যাংক চাটখিল শাখা ব্যবস্থাপক এ কে এম গিয়াস উদ্দিন, দৈনিক কালবেলা পত্রিকার চাটখিল উপজেলা প্রতিনিধি সাংবাদিক আবুল কালাম আজাদ, চাটখিল উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম হাসান, দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধি বেলাল হোসেন নাঈম, বাংলাদেশ বুলেটিনের প্রতিনিধি আমানউল্লাহ মীর, জাতীয় দৈনিক ঢাকার ডাক প্রতিনিধি হুমায়ন ইসলাম আকাশ সহ বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ ও
বৈষম্য বিরধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি সাইফুল ইসলাম প্রমুখ।

 

প্রধান অতিথির বক্তব্যে চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন, ‘সাংবাদিকেরা সমাজের আয়না স্বরূপ। প্রশাসনের সাথে তাদের সম্পর্ক অত্যান্ত নিবিড়। সাংবাদিকরা প্রশাসনিক কাজে তথ্য দিয়ে সহায়তা করে থাকেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই