1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম:
সীমান্ত হত্যা ও পুশইন বন্ধের দাবীতে কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালীর বেগমগঞ্জে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে ফারুক হোসেন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ডিবি পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৩ জুয়াড়িকে গ্রেপ্তার নোয়াখালীতে আইনশৃঙ্খলার অবনতিতে জেলা জামায়াতের উদ্বেগ, প্রশাসনের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি সেই অসহায় তিন প্রতিবন্ধী ভাইয়ের পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন বান্দরবানের বালাঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন পিসিসিপি সভাপতি আসিফ ইকবাল নোয়াখালীর চাটখিলে গ্রাম আদালত সম্পর্কিত জনসচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত  শহীদ পাইলট তৌকির ইসলামের নামে রাজশাহী বিমানবন্দর, সড়ক বা চত্বরের নামকরণের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ নিহত ২ রাজশাহীর চারঘাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অনশন

চাটখিলে মা মোবাইল ভেঙ্গে ফেলায় ফাঁস দিলো ১৭ বছরের কিশোরী

  • Update Time : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ২২৮ Time View

 

 

হুমায়ন আকাশ, নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর চাটখিলে মা মোবাইল ফোন ভেঙ্গে ফেলায় এক কিশোরী গলায় ফাঁ স দিয়ে আত্মহ ত্যা করেছে।

 

নিহত কুলসুম আক্তার (১৭) উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের হরিপুর গ্রামের বেপারী বাড়ির হারুন রশিদের মেয়ে।

 

বুধবার (১৯ মার্চ) বিকেলের দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের ম র্গে পাঠানো হয়েছে। এর আগে, একই দিন দুপুরের দিকে উপজেলার হরিপুর গ্রামের বেপারী বাড়িতে এই ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, মোবাইল ফোন নিয়ে বেশি ব্যস্ত থাকায় কুলসুমের মা মুঠোফোন ভেঙ্গে ফেলেন। মঙ্গলবার দুপুরের দিকে তার মা পাশের বাড়িতে যায়। ওই সময় মায়ের ওপর রাগ-অভিমান করে বসত ঘরের টিনের আঁড়ার সাথে গলায় ফাঁ’স দিয়ে আত্ম’হত্যা করে। পরে পুলিশ এসে তার মর’দেহ উদ্ধার করে।

 

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, মায়ের ওপর অভিমান করে ওই কিশোরী আত্মহত্যা করে। মৃত্যু সঠিক কারণ জানার জন্য মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই