
হুমায়ন আকাশ, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিলে পাল্লা অষ্টগ্রাম ঈদগাহ মাঠ পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
নব গঠিত পূর্নাঙ্গ কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক মোঃআব্দুল হাই ও চাটখিল মহিলা কলেজের অধ্যক্ষ সাংবাদিক ফারুক সিদ্দিকী ফরহাদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
রবিবার (১৫ ইং মার্চ) দুপুরে উপজেলার পাল্লা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সমাজের সকল পর্যায়ের লোকজনের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় বিস্তারিত আলোচনা শেষে প্রস্তাব ও সমর্থনের মধ্য দিয়ে সর্বসম্মতিক্রমে এ কার্যকরী কমিটি গঠন করা হয়।
কমিটিতে সভাপতি আব্দুল হাই । সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী ফরহাদ।
সহ-সভাপতি ১. আবুল বাশার ২. মোহাম্মদ হারেস মিয়া ৩. মোহাম্মদ উল্লাহ, সহ-সাধারণ সম্পাদক: ১. বেল্লাল হোসেন, ২. মোহাম্মদ উল্লাহ। কোষাধ্যক্ষ: আবদুর রহিম সহ কোষাধ্যক্ষ: সেলিম আহমেদ। কার্যনির্বাহী সদস্য: আবদুর রহমান। মোঃ আবুল বাশার
হুমায়ন কবির, আব্দুল মতিন, আলহাজ্ব বনি আমিন, সাইফুদ্দিন মানিক, জসিম উদ্দিন মাহফুজ আহমেদ সদস্য নির্বাচিত হন।
Leave a Reply