1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম:
সীমান্ত হত্যা ও পুশইন বন্ধের দাবীতে কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালীর বেগমগঞ্জে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে ফারুক হোসেন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ডিবি পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৩ জুয়াড়িকে গ্রেপ্তার নোয়াখালীতে আইনশৃঙ্খলার অবনতিতে জেলা জামায়াতের উদ্বেগ, প্রশাসনের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি সেই অসহায় তিন প্রতিবন্ধী ভাইয়ের পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন বান্দরবানের বালাঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন পিসিসিপি সভাপতি আসিফ ইকবাল নোয়াখালীর চাটখিলে গ্রাম আদালত সম্পর্কিত জনসচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত  শহীদ পাইলট তৌকির ইসলামের নামে রাজশাহী বিমানবন্দর, সড়ক বা চত্বরের নামকরণের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ নিহত ২ রাজশাহীর চারঘাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অনশন

চাটখিলের পরানপুরে ব্যারিস্টার মনির হোসেন কাজল ফাউন্ডেশনের ইফতার ও খাদ্য সামগ্রী এবং ঈদ উপহার পাঞ্জাবি বিতরণ

  • Update Time : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ২৬২ Time View

 

 

হুমায়ন আকাশ, নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর চাটখিলে ব্যারিস্টার মনির হোসেন কাজল ফাউন্ডেশনের পক্ষ থেকে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২২ মার্চ) দুপুরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পরানপুর কাকড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

 

মোহাম্মদপুর জনতা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য হাজী আনিছ আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আনিস আহমেদ হানিফ।

 

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলন মোহাম্মদপুর ইউনিয় পূর্ব অঞ্চল বিএনপির সভাপতি আব্দুল হালিম বিএসসি, চাটখিল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রিয়াদ, উপজেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূর আলম, উপজেলা বিএনপির সদস্য শহীদ উল্যা মেম্বার, মোহাম্মদপুর পূর্ব যুবদলের সভাপতি নূর নবী চৌধুরী, নোয়াখালী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য এডভোকেট আনোয়ার হোসেন ভূঁইয়া, উপজেলা স্বেচ্চাসেবক দলের যুগ্ম আহবায়ক, মনির হোসেন শুভ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম হাসান প্রমুখ।

 

ব্যারিস্টার মনির হোসেন কাজল ডি নিউজ -পত্রিকার নোয়াখালী প্রতিনিধিকে বলেন
সমাজের অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত অসহায় গরিব ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়ানো। ইফতার সামগ্রী বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত, আমি সবার কাছে দোয়া চাই, ইনশাল্লাহ আমি সবসময় অসহায় মানুষের জন্য কাজ করে যাবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই