1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
নোয়াখালীর বেগমগঞ্জে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে ফারুক হোসেন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ডিবি পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৩ জুয়াড়িকে গ্রেপ্তার নোয়াখালীতে আইনশৃঙ্খলার অবনতিতে জেলা জামায়াতের উদ্বেগ, প্রশাসনের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি সেই অসহায় তিন প্রতিবন্ধী ভাইয়ের পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন বান্দরবানের বালাঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন পিসিসিপি সভাপতি আসিফ ইকবাল নোয়াখালীর চাটখিলে গ্রাম আদালত সম্পর্কিত জনসচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত  শহীদ পাইলট তৌকির ইসলামের নামে রাজশাহী বিমানবন্দর, সড়ক বা চত্বরের নামকরণের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ নিহত ২ রাজশাহীর চারঘাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অনশন নোয়াখালীর বেগমগঞ্জে জোবায়ের হোসেন রাকিব নামে এক তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

চাটখিল মোহাম্মদপুরে বিএনপি’র বর্ষিয়ান নেতা আবু ছায়েদ চৌধুরীর ঈদ শুভেচ্ছা বিনিময়

  • Update Time : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ২৩৯ Time View

 

হুমায়ন আকাশ, নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী চাটখিলে ঈদ পরবর্তীতে নিজ এলাকা মোহাম্মদপুর ইউনিয়ন বিভিন্ন ওয়ার্ডের দলীয় নেতাকর্মীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন সাবেক সফল চেয়ারম্যান হাজী মোহাম্মদ আবু ছায়েদ চৌধুরী। ৫নং মোহাম্মদপুর ইউনিয়ন থেকে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ও চাটখিল উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি হাজী মোহাম্মদ আবু ছায়েদ চৌধুরী।

 

বুধবার (২এপ্রিল) সকাল ১০টার সময় ২-নং ওয়ার্ড বানসা পূর্বপাড়া থেকে উপজেলার মোহাম্মদপুর শান্তির বাজার, গ্রীন সুপার মার্কেট, মলংচর ,কালিরহাট বাজার, হাসর, পরানপুর, ফাওড়া, হরিপুর,ধন্যপুর নাথপাড়া, দুলালপুর, মলংমুড়ি আমীরথী, কুলশ্রী,
পাল্লা বাজার,বানসা বাজার ,ও জনতা বাজারে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

 

এ সময় হাজী মোহাম্মদ আবু ছায়েদ চৌধুরী বলেন, বিগত স্বৈরাচার সরকার তাদের ১৭ বছরের শাসনামলে এ দেশের মানুষের সকল মৌলিক অধিকার কেড়ে নিয়েছিল। মানুষের অধিকার মানুষের কাছে ফিরিয়ে দেওয়ার সনদই হচ্ছে এই ৩১ দফা, যা বাংলাদেশের মুক্তির সনদ। তিনি বলেন দলের ভিতরে গ্রুপিং না করে আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ধানেরশীষ প্রতীককে জয়যুক্ত করতে হবে। আর আমি বিগত সময় এই মোহাম্মদপুর ইউনিয়নের জন্য কি করেছি আপনারা তা জানেন, আমি আরেকটি বার সুযোগ পেলে অসমাপ্ত কাজগুলোকে সমাপ্ত করবো ইনশাল্লাহ। ফ্যাসিস সরকারের আমলে আমি দুইবার নির্বাচনে অংশগ্রহণ করেছি,দলের অনুরোধে নির্বাচন করেছি, আমার অনেক অর্থ ব্যয় হয়েছে, অনেক হামলার শিকার হয়েছি আমি।

 

তিনি আরো বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনার প্রেতাত্মারা এখনো দেশে এবং দেশের বাইরে বসে বিএনপি ও দেশের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় মোহাম্মদপুর বিএনপি নেতাকর্মীদের সদা সজাগ ও সতর্ক থাকার নির্দেশনা প্রদান করেন বর্ষিয়ান রাজনীতিবিদ হাজী মোহাম্মদ আবু ছায়েদ চৌধুরী।

 

এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপি পশ্চিম অঞ্চল শাখার সাধারণ সম্পাদক তাজুল ইসলাম। পশ্চিম অঞ্চল বিএনপি নেতা
বেল্লাল হোসেন, যুবদল নেতা মাহফুজ, হারুনুর রশিদ, বাবলু, রনি পাটোয়ারী, নিজাম উদ্দিন পলাশ,হেলাল উদ্দিন,ফরিদ খান, রাফি মজুমদার, মান্নান মাষ্টার, পূর্ব অঞ্চল বিএনপি নেতা শাহ আলম ভূঁইয়া,আবদুস সালাম মেম্বার, আলমগীর হোসেন মোহন, আনোয়ার হোসেন কচি, জসিম উদ্দিন ভূঁইয়া,দেলোয়ার হোসেন সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই