1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম:
নোয়াখালীর বেগমগঞ্জে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে ফারুক হোসেন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ডিবি পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৩ জুয়াড়িকে গ্রেপ্তার নোয়াখালীতে আইনশৃঙ্খলার অবনতিতে জেলা জামায়াতের উদ্বেগ, প্রশাসনের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি সেই অসহায় তিন প্রতিবন্ধী ভাইয়ের পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন বান্দরবানের বালাঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন পিসিসিপি সভাপতি আসিফ ইকবাল নোয়াখালীর চাটখিলে গ্রাম আদালত সম্পর্কিত জনসচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত  শহীদ পাইলট তৌকির ইসলামের নামে রাজশাহী বিমানবন্দর, সড়ক বা চত্বরের নামকরণের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ নিহত ২ রাজশাহীর চারঘাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অনশন নোয়াখালীর বেগমগঞ্জে জোবায়ের হোসেন রাকিব নামে এক তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

নোয়াখালীর চাটখিলে নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

  • Update Time : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৯১ Time View

 

ডি জেড নিউজ ডেস্কঃ
নোয়াখালীর চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের পাল্লা সাব ডাক্তার বাড়িতে নিজের কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে তার বাবাকে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম শাহাদাত, সে একটি ডেকোরেশনের দোকানে চাকুরী করে। গতকাল মঙ্গলবার রাতে তাকে আটক করে হাজতে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী।

 

স্থানীয় ও মেয়েটির পারিবারিক সূত্রে জানা গেছে, তার বাবা দীর্ঘদিন থেকে তাকে বিভিন্ন রকম ভয়-ভীতি দেখিয়ে তার সঙ্গে অনৈতিকভাবে মেলামেশা করে আসছিল। এতে মেয়েটি গর্ভবতী হয়ে পড়ে। গত কিছুদিন থেকে মেয়েটির অসৌজন্যমূলক আচরণে তার মায়ের সন্দেহ হলে তিনি মেয়েকে জিজ্ঞেস করলে মেয়েটি তার মায়ের কাছে সবকিছু স্বীকার করে।

 

মেয়েটির মা চাটখিল থানা পুলিশকে অবহিত করলে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক বাবা শাহাদাতকে গ্রেফতার করে। এ বিষয়ে থানায় মামলা রেকর্ড হয়েছে। গ্রেফতারকৃত শাহাদাতকে আজ বুধবার দুপুরে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। অন্তঃসত্ত্বা কিশোরীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই