
হুমায়ন আকাশ, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার মোহাম্মদপুর আনোয়ার আলী ইসলামিয়া আলিম মাদ্রাসার নব-গঠিত এডহক কমিটিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১ মে) বেলা ১১ টায় মাদ্রাসা রুমে প্রভাষক ও শিক্ষার্থীবৃন্দ ও এলাকাবাসীর পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে অত্র মাদ্রাসার অধ্যক্ষ আবদুর রহমান এর সভাপতিত্বে ও প্রভাষক উজ্জ্বল দাসের সঞ্চলনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ এবং ৫নং মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক ৩ বারের সফল চেয়ারম্যান হাজী মোহাম্মদ আবু ছায়েদ চৌধুরী, আনোয়ার আলী ইসলামিয়া আলিম মাদ্রাসার নব-গঠিত এডহক কমিটির সভাপতি মাষ্টার আব্দুল মান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মিছির আহম্মদ চৌধুরী। আনোয়ার হোসেন। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা নুর মোহাম্মদ, বিশিষ্ট সমাজসেবক আনিস আহমেদ, ইউনিয়ন বিএনপি নেতা আনোয়ার হোসেন কচি,
মুজিবুল হক মেম্বার এবং মাওলানা আবদুর রহমান। আরো বক্তব্য রাখেন, মোঃ মোশারফ হোসেন, এডহক কমিটির অভিভাবক সদস্য মাহবুবুর রহমান আজাদ, শিক্ষক প্রতিনিধি জাফর আহমেদ বিএসসি।
এ সময় বক্তারা শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এবং শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করাসহ মাদক থেকে দূরে সরে থাকার আহবান জানান।
Leave a Reply