1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
নোয়াখালীর বেগমগঞ্জে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে ফারুক হোসেন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ডিবি পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৩ জুয়াড়িকে গ্রেপ্তার নোয়াখালীতে আইনশৃঙ্খলার অবনতিতে জেলা জামায়াতের উদ্বেগ, প্রশাসনের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি সেই অসহায় তিন প্রতিবন্ধী ভাইয়ের পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন বান্দরবানের বালাঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন পিসিসিপি সভাপতি আসিফ ইকবাল নোয়াখালীর চাটখিলে গ্রাম আদালত সম্পর্কিত জনসচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত  শহীদ পাইলট তৌকির ইসলামের নামে রাজশাহী বিমানবন্দর, সড়ক বা চত্বরের নামকরণের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ নিহত ২ রাজশাহীর চারঘাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অনশন নোয়াখালীর বেগমগঞ্জে জোবায়ের হোসেন রাকিব নামে এক তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

অসহায় কৃষ্ণ হাজংয়ের বেঁচে থাকার সংগ্রামে সাহায্যের হাত বাড়ালেন ব্যারিস্টার কায়সার কামাল

  • Update Time : সোমবার, ২ জুন, ২০২৫
  • ২০৯ Time View

 

 

আল আমিন হাওলাদার, নেত্রকোনাঃ

দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছেন কৃষ্ণ হাজং। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে ডাক্তার জানিয়েছেন তার  দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। তার বেঁচে থাকার জন্য নিয়মিত চিকিৎসা প্রয়োজন।

 

 

 

বেঁচে থাকার যুদ্ধে নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বিজয়পুর গ্রামের বাসিন্দা কৃষ্ণ হাজং ঢাকায়  চিকিৎসা নেন। দীর্ঘমেয়াদী এই চিকিৎসা ও  ডায়ালাইসিসের খরচ জোগাতে গিয়ে তিনি এখন প্রায় নিঃস্ব।

 

 

 

পরিবারের একমাত্র  উপার্জনক্ষম ব্যক্তি কৃষ্ণ বর্তমানে তাই পড়েছেন মহা দুর্বিপাকে। অর্থ সংকটে বর্তমানে তার চিকিৎসা বন্ধ হবার উপক্রম। অর্থাভাবে ডায়ালাইসিস করতে না পারায় তিনি সম্প্রতি নিজ বাড়িতে চলে আসেন।

 

 

 

অসহায় কৃষ্ণ হাজংয়ের এই দুরবস্থার কথা জানতে পেরে তার পাশে দাঁড়িয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তিনি নিজ উদ্যোগে এই অসহায় মানুষটির চিকিৎসা খরচ বহন করবেন।

 

 

 

কৃষ্ণের পরিবারে তার স্ত্রী, এক কন্যা এবং মা,বাবা আছে। নিজে অসুস্থ হয়ে যাওয়ায় বর্তমানে কোন কাজ করতে পারছেন না। ফলে পরিবারটিরও নুন আনতে পান্তা ফুরায় অবস্থা।

 

 

 

বাংলাদেশ হাজং ছাত্র সংগঠন (বাহাছাস) কৃষ্ণের পরিবারের পাশে দাঁড়িয়েছে। তারা যথাসম্ভব সহযোগিতার চেষ্টা করে চলেছে৷ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ যেন অসহায় কৃষ্ণের পাশে দাঁড়ায়,সেই আহ্বান জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ।

 

 

 

বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, মানবিক দায়বদ্ধতা থেকেই কৃষ্ণ হাজংয়ের পাশে দাঁড়িয়েছি। আর্তমানবতার সেবায় আমাদের দল বিএনপি সর্বদাই নিবেদিত। মানবতার কল্যাণে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই