1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম:
নোয়াখালীর চাটখিলে নববধূকে গলা টিপে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ নোয়াখালীর চাটখিলে ভূমি সেবা মেলা ২০২৬ এর উদ্বোধন নাটোরের লালপুরে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম, আনন্দের সাথে দুশ্চিন্তা নোয়াখালীর চাটখিল এর ‘রাজাবাবু’ কে দেখতে প্রতিদিন বাড়ছে ভিড় নোয়াখালীর সেনবাগে মাদক ও দেশীয় অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে পুলিশ  লক্ষ্মীপুরের রামগঞ্জে এক প্রবাসীর স্ত্রী ও তার পরকীয়া প্রেমিক এক ব্যবসায়ীকে আটক করে দুজনের মধ্যে কাজী ডেকে বিয়ে চট্টগ্রামে এনসিপির নতুন কমিটি ঘোষণার পর তীব্র অসন্তোষ ও গণপদত্যাগের ডাক নোয়াখালী সদর উপজেলা জামায়াতে ইসলামীর দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত নোয়াখালীর চাটখিলের পরকোটে মাদক বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এর প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক

পুনরায় ২০২৬ সনের শ্রেষ্ঠ শিক্ষকের স্বীকৃতি পেলেন কাটগড় রাজাপুকুর দাখিল মাদ্রাসার শিক্ষক মোঃ রফিকুল ইসলাম

  • Update Time : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১৭৭ Time View

 

 

 

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ, দিনাজপুরঃ
জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ২০২৬ সালের জন্য পুনরায় ‘শ্রেষ্ঠ শিক্ষক’ স্বীকৃতি অর্জন করেছেন দিনাজপুর জেলার কাটগড় রাজাপুকুর দাখিল মাদ্রাসার বিজ্ঞান বিভাগের (বায়োলজি) শিক্ষক মো. রফিকুল ইসলাম।

 

 

শিক্ষাক্ষেত্রে নিরলস পরিশ্রম, শিক্ষার্থীদের ফলাফল উন্নয়ন, আধুনিক ও সৃজনশীল পাঠদান পদ্ধতি এবং নৈতিক শিক্ষায় বিশেষ অবদানের জন্য তাকে এ সম্মাননা প্রদান করা হয়। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত আনুষ্ঠানিক অনুষ্ঠানে শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

 

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, মো. রফিকুল ইসলাম একজন দক্ষ, দায়িত্বশীল ও আদর্শ শিক্ষক, যার পাঠদানে শিক্ষার্থীরা বিজ্ঞান শিক্ষায় আগ্রহী হয়ে উঠছে এবং নিয়মিত ভালো ফলাফল অর্জন করছে। তার এই অর্জন শুধু প্রতিষ্ঠান নয়, পুরো এলাকার জন্য গর্বের বিষয়।

 

 

এ সাফল্যে কাটগড় রাজাপুকুর দাখিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মাঝে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই