1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম:
নোয়াখালীর বেগমগঞ্জে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে ফারুক হোসেন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ডিবি পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৩ জুয়াড়িকে গ্রেপ্তার নোয়াখালীতে আইনশৃঙ্খলার অবনতিতে জেলা জামায়াতের উদ্বেগ, প্রশাসনের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি সেই অসহায় তিন প্রতিবন্ধী ভাইয়ের পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন বান্দরবানের বালাঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন পিসিসিপি সভাপতি আসিফ ইকবাল নোয়াখালীর চাটখিলে গ্রাম আদালত সম্পর্কিত জনসচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত  শহীদ পাইলট তৌকির ইসলামের নামে রাজশাহী বিমানবন্দর, সড়ক বা চত্বরের নামকরণের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ নিহত ২ রাজশাহীর চারঘাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অনশন নোয়াখালীর বেগমগঞ্জে জোবায়ের হোসেন রাকিব নামে এক তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

ফেব্রুয়ারীর মধ্যে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে হবে–মাহাবুব উদ্দিন খোকন

  • Update Time : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১৭৮ Time View

 

 

হুমায়ন আকাশ, নোয়াখালীপ্রতিনিধিঃ

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আর কোন তালবাহানা চলবে না, আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে হবে। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে এই মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহাবুব উদ্দিন খোকন।

 

শুক্রবার ২৭ জুন সকালে নোয়াখালীর চাটখিল উপজেলার ৩নং পরকোট ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে পরকোট ঈদগাঁও মাঠে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের যে দাবি করেছেন, তাদের উদ্দেশ্যে তিনি বলেন এটা সংবিধানের পরিপন্থী। তিনি আরো বলেন, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ১৭ বছর স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, অথচ রামনারায়নপুর ইউনিয়ন যুবদলের সভাপতি জাহিদুল ইসলাম রুবেল এর ঘরের বাহিরে অস্ত্র রেখে মিথ্যা মামলা দিয়ে তাকে আটক করেছে। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে যারা এ মিথ্যা তথ্য দিয়ে সহায়তা করে নাটক মঞ্চস্থ করেছে তাদেরকে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

 

পরকোট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ ইউনুছ এর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবরের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা ভুইয়া, আমির হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোবারক হোসেন পাপ্পু, সাবেক চেয়ারম্যান তাওহীদুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সভাপতি সোহেল আহমদ প্রমুখ।

 

এসময় উপস্থিত ছিলেন, চাটখিল উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মোহাম্মদ আবু ছায়েদ চৌধুরী, পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব আহসানুল হক মাসুদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন টিপু, আনিছ আহমেদ হানিফ, শাহজাহান খান সাজু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলতান বাবর, যুগ্ম আহ্বায়ক ফখরুদ্দিন ফিরোজ, সাইফুল আজম জগলু, শফিকুল বাশার বাবুল শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইউসুফ উন নবী বাবু, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপন সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই