1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
সীমান্ত হত্যা ও পুশইন বন্ধের দাবীতে কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালীর বেগমগঞ্জে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে ফারুক হোসেন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ডিবি পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৩ জুয়াড়িকে গ্রেপ্তার নোয়াখালীতে আইনশৃঙ্খলার অবনতিতে জেলা জামায়াতের উদ্বেগ, প্রশাসনের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি সেই অসহায় তিন প্রতিবন্ধী ভাইয়ের পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন বান্দরবানের বালাঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন পিসিসিপি সভাপতি আসিফ ইকবাল নোয়াখালীর চাটখিলে গ্রাম আদালত সম্পর্কিত জনসচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত  শহীদ পাইলট তৌকির ইসলামের নামে রাজশাহী বিমানবন্দর, সড়ক বা চত্বরের নামকরণের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ নিহত ২ রাজশাহীর চারঘাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অনশন

নোয়াখালীর চাটখিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

  • Update Time : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৭৯ Time View

 

হুমায়ন আকাশ, নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর চাটখিলে রেস্তোরাঁ, বেকারী ও ফার্মেসীতে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের অপরাধে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লক্ষ ১৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

সোমবার (২০জুলাই) দুপুরে চাটখিল পৌর বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এই অভিযান পরিচালনা করেন।

 

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও মেয়াদ উত্তীর্ণ খাবার রাখার দায়ে পূর্বাণী হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকা, মোহাম্মদিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টেকে ১৫ হাজার টাকা, আলাউদ্দিন সুইটসকে ২ হাজার টাকা, আল আমিন সুইটস এন্ড বেকারীকে ৫০ হাজার টাকা। মেয়াদউত্তীর্ণ ওষুধ বিক্রয়ের অপরাধে জিসান ফার্মেসীকে ১০ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশের জন্য শাহ আলম পোল্ট্রি ফার্মকে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

 

চাটখিল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান অভিযানে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লক্ষ ১৯ হাজার টাকা জরিমানার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ফার্মেসী, পোল্ট্রি, বেকারী ও রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এবং স্থানীয় সরকার আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য সংরক্ষণ এবং ভোক্তাদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেওয়া হয়েছে। জনকল্যাণে এই অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই